News Flash

Image

১ লক্ষাধিক টাকার গাঁজা সহ আটক এক যুবক

আগরতলা, ৮ মে : জি আর পি এবং আর পি এফের যৌথ অভিযানে আগরতলা রেল স্টেশন থেকে ২৫ কেজি গাঁজা উদ্ধার করে। উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য আনুমানিক ১ লক্ষাধিক টাকা হবে। সাথে বহিঃরাজ্যের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল বিকালে আগরতলা রেল স্টেশনে জি আর পি এবং আর পি এফ থানার পুলিশের যৌথভাবে রুটিন তল্লাশি চালানোর সময় সন্দেহভজন এক যুবককে আটক করে। তল্লাশিতে তার কাছ থেকে ২৫ কেজি গাঁজা উদ্ধার করে। সাথে বহিঃরাজ্যের এক যুবক গ্রেফতার করা হয়েছে। আজ তাঁদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

ধৃতরা হলেন, রাজস্থানের বাসিন্দা সুভাষ ঝাঁট । উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য আনুমানিক ১ লক্ষাধিক টাকা হবে। তাঁরা গাঁজা আগরতলা থেকে রাজস্থানের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। এখনো পর্যন্ত আগরতলা রেল স্টেশনে এডিপিএস মামলায় ১২ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ওসি তাপস দাস।

Releated Posts

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026

জনগণনায় ‘ত্রিপুরা’ জনজাতির পৃথক পরিসংখ্যান নয়, তবে মাতৃভাষায় উত্তরদাতার তথ্য হবে নথিভুক্ত

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ২০২৭ সালের জনগণনায় ‘ত্রিপুরা’ জনজাতি এবং ত্রিপুরা ভাষার পৃথক গণনা ও পরিসংখ্যান প্রকাশের দাবি নিয়ে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

সেবা সংকল্প অভিযানে মেগা রক্তদান শিবির, প্রজ্ঞা ভবনে রক্তদান করলেন সাংসদ বিপ্লব

আগরতলা, ১৭ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে আগরতলার প্রজ্ঞা ভবনে মেগা…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে উন্নয়নের স্রোতে পিছিয়ে থাকবে না কেউ: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উন্নয়নের সুফল সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাবে এবং উন্নয়নের ধারায়…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top