News Flash

  • Home
  • খেলা
  • চন্দনের বোলিং, শুভ্রজিতের ব্যাটিংয়ে জয় অব্যাহত কসমোপলিটন ক্লাবের
Image

চন্দনের বোলিং, শুভ্রজিতের ব্যাটিংয়ে জয় অব্যাহত কসমোপলিটন ক্লাবের

মৌচাক-‌১৩৫

কসমোপলিটন-‌১৩৮/‌৩

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয়ের ধারা অখুন্ন। মোটকথা, জয় অব্যাহত রাখলো তারকাখচিত কসমোপলিটন ক্লাব। টানা ২ ম্যাচে জয় পেয়ে আপাতত লীগ টেবিলের শীর্ষে বিক্রম দেবনাথ-‌রা। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সন্তোষ স্মৃতি প্রথম ডিভিশন লিগ ক্রিকেটে। মঙ্গলবার পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে কসমোপলিটন ৭ উইকেটে পরাজিত করে মৌচাক ক্লাবকে। মৌচাকের গড়া ১৩৫ রানের জবাবে কসমোপলিটন ১১৬ বল বাকি থাকতে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বিজয়ী দলের শুভ্রজিৎ দাস ৬৫ রানে অপরাজিত থেকে যান। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে খেতাবের অন্যতম দাবিদার কসমোপলিটন ক্লাবের বোলারদের পেস ও স্পিন আক্রমণের সামনে কার্যত মুখ থুবড়ে পড়ে যায় মৌচাক ক্লাব। ওপেনিং জুটিতে রাহুল সূত্রধর এবং রাহুল সরকার ৫৮ রান যোগ করে দলকে বড় স্কোর গড়ার ইঙ্গিত দিয়েছিলেন। ওই দুজন আউট হতেই ‘‌তাসের ঘরের ’ মতো ভেঙ্গে যায় মৌচাকের ইনিংস। শেষ পর্যন্ত মৌচাক ১৩৫ রান করতে সক্ষম হয় ৪১.‌২ ওভারে। দলের পক্ষে মহ:‌ আলম ৪১ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৪, ‌রাহুল সূত্রধর ৪৯ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩১, রাহুল সরকার ৬৪ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৭ এবং প্রতিকুল সেন ১৫ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৭ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। কসমোপলিটনের পক্ষে চন্দন রায় ১৯ রানে ৩ টি, আয়ুষ চৌহান ১৯ রানে, ধনবীর সিং ২৪ রানে এবং শুভম ৩৩ রানে ২ টি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে শুউতেই ধনবীর সিংকে (‌৪) হারানোর পর ওপেনার শুভ্রজিত দাসের সঙ্গে রুখে দাড়ান উইকেট রক্ষক বাবুল দে। ওই জুটি কড়া প্রতিরোঘ গড়ে তুলেন। শেষ পর্যনত ৩০.‌৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় কসমোপলিটন। দলের পক্ষে শুভ্রজিৎ ৯৪ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে‌ ৬৫ রানে এবং শুভম সূত্রধর ১৪ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১০ রানে অপরাজিত থেকে যান। এছাড়া দলের পক্ষে বাবুল দে ৩৬ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ২৯ এবং সম্রাট সিনহা ৩৭ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৫ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৫ রান। মৌচাকের পক্ষে রীতেশ দাস ৬ রানে, প্রতিকুল সেন ৩০ রানে এবং রাহুল সূত্রধর ৩৩ রানে ১ টি করে উইকেট দখল করেন। ‌ দুর্দান্ত বোলিংয়ের সৌজন্যে চন্দন রায় প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাবও পেয়েছে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top