News Flash

  • Home
  • দিনের খবর
  • এখনই অন্তর্বর্তী জামিন পাচ্ছেন না কেজরিওয়াল, বৃহস্পতিবার অথবা আগামী সপ্তাহে ফের শুনানি
Image

এখনই অন্তর্বর্তী জামিন পাচ্ছেন না কেজরিওয়াল, বৃহস্পতিবার অথবা আগামী সপ্তাহে ফের শুনানি

নয়াদিল্লি, ৭ মে (হি.স.) : দিল্লি আবগারি নীতি মামলায় এখনই অন্তর্বর্তীকালীন জামিন পাচ্ছেন না দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (এএপি)-র প্রধান অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার অথবা আগামী সপ্তাহে এই মামলার ফের শুনানি হতে পারে সুপ্রিম কোর্টে। এদিকে, মঙ্গলবারই কেজরিওয়ালের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ বৃদ্ধি করল দিল্লির একটি আদালত। কেজরিওয়ালকে আগামী ২০ মে পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।

ইডি এদিন সুপ্রিম কোর্টকে বলেছে, এটি কোনও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা নয়। ইডি-র পক্ষ থেকে উপস্থিত অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু বলেছেন, “আমরা রাজনীতি নিয়ে উদ্বিগ্ন নই, আমরা প্রমাণ নিয়ে উদ্বিগ্ন এবং আমাদের কাছে প্রমাণ রয়েছে।” এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সুপ্রিম কোর্টকে জানায়, অরবিন্দ কেজরিওয়াল ২০২২ সালের গোয়া বিধানসভা নির্বাচনের সময় ৭-তারা গ্র্যান্ড হায়াত হোটেলে উঠেছিলেন এবং বিল মিটিয়েছিলেন চনপ্রীত সিং, যিনি এএপি-র প্রচারের জন্য নগদ তহবিল গ্রহণ করেছিলেন বলে অভিযোগ।

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top