News Flash

  • Home
  • দেশ
  • সস্ত্রীক ভোট দিলেন অজিত পওয়ার, বললেন এই নির্বাচন বারামতির উন্নয়নের জন্য
Image

সস্ত্রীক ভোট দিলেন অজিত পওয়ার, বললেন এই নির্বাচন বারামতির উন্নয়নের জন্য

বারামতি, ৭ মে (হি.স.) : মহারাষ্ট্রের বারামতি লোকসভা কেন্দ্রে সস্ত্রীক ভোট দিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার। অজিতের স্ত্রী সুনেত্রা পওয়ারকে এবার এই কেন্দ্রে প্রার্থী করেছে এনডিএ জোট। বরামতি এনসিপি (এনসিপি)-র শক্ত ঘাঁটি। কিন্তু শরদ পওয়ার এবং অজিতের মধ্যে বিরোধের কারণে এনসিপি এখন বিভক্ত। এনডিএ-তে শামিল হয়েছে অজিতের গোষ্ঠী।

অন্যদিকে, বিজেপি বিরোধী জোট ‘ইন্ডি’-র সঙ্গে রয়েছে শরদ গোষ্ঠী। বারামতিতে সুনেত্রার বিরুদ্ধে লড়ছেন পওয়ার বাড়ির মেয়ে সুপ্রিয়া সুলে। অজিত পওয়ার এদিন বলেছেন, “দলীয় নেতা-কর্মীরা যারা নিজেদের প্রার্থীর হয়ে প্রচার চালান, তাঁরা সব সময় বিশ্বাস করেন তাঁদের প্রার্থী বিজয়ী হবে। আমি নিশ্চিত জনগণ আমাদের প্রার্থীকে সমর্থন করবে। এই নির্বাচন বারামতির উন্নয়নের জন্য।”

Releated Posts

ঐতিহ্যগত বাণিজ্য সম্পর্ক ছাড়িয়ে উচ্চমূল্যের ক্ষেত্রে এগোচ্ছে ভারত-আমেরিকা: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার অর্থনৈতিক সম্পর্ক এখন আর শুধু ঐতিহ্যগত বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই। বিনিয়োগ,…

ByByNews Desk Sep 30, 2026

ব্যালট পেপারে ভোট, প্রাক-এসআইআর ভোটার তালিকা ব্যবহারের দাবি-সহ ৬ দফা দাবি ভারত ব্লকের

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও এসআইআর নিয়ে উদ্বেগ প্রকাশ করে ছয় দফা দাবি সামনে আনল…

ByByNews Desk Sep 30, 2026

দেশজুড়ে ‘গণতন্ত্র বাঁচাও’ পদযাত্রার ঘোষণা ভারত ব্লকের, ৬ অক্টোবর নির্বাচন কমিশনে মিছিল

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও নির্বাচনী অনিয়মের অভিযোগ তুলে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করল…

ByByNews Desk Sep 30, 2026

লাক্ষাদ্বীপের কাছে মাদক উদ্ধারে ১৬ দিনের অভিযান, যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: শাহ

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): লাক্ষাদ্বীপের কাছে আরব সাগরে ৫০০ কেজিরও বেশি মাদক উদ্ধারের ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top