News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গ্যাস না পেয়ে সিএনজি স্টেশনের সামনে সড়ক অবরোধ অটোচালকদের
Image

গ্যাস না পেয়ে সিএনজি স্টেশনের সামনে সড়ক অবরোধ অটোচালকদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মে: সিএনজি গ্যাসের দাবিতে সড়ক অবরোধ করলেন অটোচালকরা। ঘটনাটি ঘটেছে সোমবার রাজধানীর মিলনচক্রস্থিত সিএনজি স্টেশনের সামনে। একই রাজ্যে পেট্রোল এবং ডিজেলের তীব্র সংকট চলছে। প্রতিদিনই বিভিন্ন পেট্রোল পাম্প গুলিতে দীর্ঘ লাইন লক্ষ্য করা যাচ্ছে। তার ওপর এদিন সিএনজি গ্যাস না পেয়ে বিক্ষোভে নেমে পড়েন অটোচালকেরা।

অটোচালকদের অভিযোগ বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক না থাকায় এদিন মিলন চক্রস্ত্থে সিএনজি স্টেশনে গ্যাস প্রদান করা সকাল থেকেই বন্ধ ছিল। এতে করে দীর্ঘ সময় গ্যাসের লাইনে দাঁড়িয়ে ছিলেন অটোচালকেরা। যার ফলে সোমবারের তাদের দৈনন্দিন রুজি রুটিতেও বাধার সৃষ্টি হয়। গ্যাস না থাকায় তারা অটো নিয়ে রাস্তায় বের হতে পারেনি। যার ফলে ক্ষতির সম্মুখীন হয়েছেন তারা। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও গ্যাস না পাওয়ায় এদিন সিএনজি স্টেশনের সামনেই রাস্তা অবরোধ করেন উত্তেজিত অটোচালকেরা।

এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনার স্থলে ছুটে আসে এডিনগর থানার পুলিশ। ছুটে যান বিএনএস এর নেতৃত্বরা। দীর্ঘক্ষণ আলাপ আলোচনার পর অবরোধকারীরা রাস্তা অবরোধ মুক্ত করেন। এদিকে শহরের ব্যস্ততম রাস্তায় এই রাস্তা অবরোধের ফলে দুদিক থেকে প্রচুর যানবাহন আটকে পড়ে। ভোগান্তির শিকার হতে হয় পথ চলতি সাধারণ জনগণকে। সমস্যা সমাধানে  বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের খবর দেওয়া হয়। যদিও পুলিশের হস্তক্ষেপে পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Releated Posts

নিউ হারাঙ্গাজাও স্টেশনের কাছে রেললাইন বসে যাওয়ায় ব্যাহত ত্রিপুরার রেল পরিষেবা, একাধিক ট্রেনের সময় পরিবর্তন

আগরতলা, ২৫ জুলাই: নিউ হারাঙ্গাজাও স্টেশনের কাছে রেললাইনে বসে যাওয়ার সমস্যার কারণে লামডিং–বদরপুর হিল সেকশনে ট্রেন চলাচল ব্যাহত…

ByByNews Desk Jul 25, 2026

শংকরপুর এলাকার উন্নয়ন খতিয়ে দেখতে পরিদর্শনে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া

আগরতলা, ২৫ জুলাই: জোলাইবাড়ি বিধানসভা এলাকার শংকরপুর অঞ্চলের সার্বিক উন্নয়নকে আরও গতিশীল করার লক্ষ্যে শনিবার মহুরীপুর আর.এফ. গ্রাম…

ByByNews Desk Jul 25, 2026

যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ২৫ জুলাই :  উদয়পুরের দাতারাম এলাকার ১৮ বছর বয়সী তাহিমা আক্তার স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে যৌতুকের দাবিতে…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মনগরে ছাত্র ও নাগরিকদের বিক্ষোভ, অংশগ্রহণ নিয়ে রাজনৈতিক বিতর্ক

ধর্মনগর, ২৫ জুলাই: দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীদের ওপর কথিত হামলার প্রতিবাদে শনিবার ধর্মনগরে একটি বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top