News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রবল ঝড়ে বসত ঘরে গাছ পরে আহত ঘরে ঘুমন্ত নাবালিকা
Image

প্রবল ঝড়ে বসত ঘরে গাছ পরে আহত ঘরে ঘুমন্ত নাবালিকা

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ৬ মে: রবিবার ব্যাপক ঝড় তুফানের জেরে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে সাব্রুমের লুধুয়া চা বাগানের বাগানপাড়াস্থিত হতদরিদ্র মৃদুল দাসের একমাত্র বসত ঘরটি।

ঘটনার বিবরণে জানা যায়, রবিবার রাত আনুমানিক নয়টা নাগাদ প্রচন্ড ঝড়ে সাব্রুমের লুধুয়া চা বাগান স্থিত বাগানপাড়া এলাকায় হতদরিদ্র মৃদুল দাসের একমাত্র বসত ঘরটির উপর ভেঙে পড়ে ঘরের পাশে থাকা একটি বড় আম গাছ। ঘটনার সময় ঘরে ঘুমোচ্ছিলেন মৃদুল দাসের স্ত্রী শিপ্রা দাস ও ছোট্ট দুই কিশোরী কন্যা অনুরাধা দাস এবং অনুপমা দাস। আচমকা গাছটি তাদের বসতঘরের উপর ভেঙ্গে পড়লে মারাত্মকভাবে আহত হয় নয় বছরের কিশোরী অনুপমা দাস।

রাতেই লুধুয়া চা বাগানের অ্যাম্বুলেন্সে করে গুরুতর আহত  অনুপমাকে নিয়ে যাওয়া হয় সাব্রুম মহকুমা হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর অনুপমাকে পাঠিয়ে দেয় শান্তির বাজার জেলা হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য।

সকাল হতেই বাগান কর্তৃপক্ষ গোটা বিষয় সম্বন্ধে জানান সাব্রুম মহকুমা প্রশাসনকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সাব্রুম মহকুমা প্রশাসনের ডিসিএম মানোজ প্রভাকর পাল ও ডিসিএম অনন্যজয় চাকমা সহ ডিজাস্টার ম্যানেজমেন্ট এর সিভিল ভলেন্টিয়ারা। ঘটনাস্থলে পৌঁছে গোটা দল পতিত গাছটিকে সরানোর কাজে হাত দেন এবং মহকুমা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত হতদরিদ্র মৃদুল দাসের  পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top