News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রক্তের সংকট গোটা রাজ্য জুড়ে, রাজ্যবাসীকে রক্তদানে এগিয়ে আসার আহবান
Image

রক্তের সংকট গোটা রাজ্য জুড়ে, রাজ্যবাসীকে রক্তদানে এগিয়ে আসার আহবান

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৬ মে: রক্তশূন্যতা চলছে খোয়াই জেলা হাসপাতালে। রক্তের অভাবে রোগীর চিকিৎসা ব্যাহত হচ্ছে । পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, হাসপাতালে চিকিৎসাধীন মুমূর্ষু রোগীদের চিকিৎসার জন্য সংশ্লিষ্ট মেডিক্যাল সুপারকে রক্তের জন্য আগরতলা কেন্দ্রীয় ব্লাড ব্যাংকে আবেদন জানাতে হচ্ছে। রক্তের সরবরাহ স্বাভাবিক না থাকলে বেশ ক’জন রোগীকে সুস্থ করে তোলা  মুশকিল হয়ে পড়তে পারে বলে খোয়াই জেলা হাসপাতাল সূত্রে খবর। এই বাস্তবতাকে উপলব্ধি করতে গিয়েই অতি সম্প্রতি জেলা হাসপাতালের সুপারিনটেনডেন্ট খোয়াই জেলার বিভিন্ন সরকারি দপ্তর, এনজিও, পুলিশ ও আধা সামরিক বাহিনীকে স্বেচ্ছায় রক্তদান করার জন্য অনুরোধ জানিয়েছেন।

সংশ্লিষ্ট এন.জি.ও , সামাজিক সংগঠন কিংবা সাধারণ অথবা পুলিশ প্রশাসন  থেকে রক্তদানের জন্য সহমত হলেই জেলা হাসপাতাল থেকে স্বাস্থ্য কর্মীদের পাঠিয়ে রক্ত সংগ্রহ ব্যবস্থা করা হবে বলেও জানা গেছে ।

উল্লেখ্য, রাজ্য স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা অফিসে রক্ত সংগ্রহ করার বিষয়ে পৃথক বিভাগ রয়েছে। হাসপাতালে রক্তের আকাল নিয়ে তাদের মতামত জানতে চাওয়া হলে এক আধিকারিক জানান, শুধু খোয়াই নয়, গোটা রাজ্যেই হাসপাতালগুলোতে রক্তের সংকট দেখা দিয়েছে। আগরতলার, জিবিপি আইজিএম হাসপাতাল, এমনকি হাঁপানিয়া হাসপাতালেও একই হাল, রাজ্য স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার উদ্যোগে রক্তের আকাল মেটাতে বিভিন্ন দপ্তর, ক্লাব, সামাজিক সংগঠন এবং বিভিন্ন সংস্থাগুলোকে রক্তদান শিবির করার জন্য প্রতিনিয়ত চেষ্টা করা হচ্ছে। কিন্তু রক্তের জোগান পাওয়া যাচ্ছে না। স্বাভাবিকভাবেই সমস্যা গভীর থেকে গভীরতম হচ্ছে। তাই রক্তের সংকট মেটাতে রক্তদান করার আহবান জানানো হয়েছে রাজ্যবাসীকে।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top