News Flash

  • Home
  • খেলা
  • কসমোপলিটনের লক্ষ্য টানা জয় প্রথম জয় পেতে মুখিয়ে মৌচাক
Image

কসমোপলিটনের লক্ষ্য টানা জয় প্রথম জয় পেতে মুখিয়ে মৌচাক

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। টানা জয়ের লক্ষ্যে কসমোপলিটন আগামীকাল মাঠে নামছে। প্রতিপক্ষ মৌচাক ক্লাব। পক্ষান্তরে মৌচাকও কিন্তু মুখিয়ে রয়েছে প্রথম জয়ের স্বাদ পেতে। প্রথম ম্যাচে হার্ভের সঙ্গে ১৬২ রানে হেরে যাওয়ার কথাটা ভুলেই মৌচাক কসমোপলিটনের বিরুদ্ধে আগামীকাল পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে খেলতে নামছে। কসমোপলিটন কিন্তু প্রথম ম্যাচে ইউনাইটেড বিএসটি’র বিরুদ্ধে পাঁচ উইকেট এর ব্যবধানে দুর্দান্ত জয় দিয়ে লীগ অভিযান শুরু করেছে। যদিও কসমোপলিটন ও মৌচাকের মধ্যে ২ এপ্রিল সমীরন চক্রবর্তীর স্মৃতি টি-টোয়েন্টি আসরে একবার সাক্ষাৎ হয়েছিল। তাতে কসমোপলিটন ৬ উইকেট এর ব্যবধানে মৌচাককে পরাজিত করেছিল। আগামীকালের ম্যাচে কসমোপলিটনকে এগিয়ে রাখলেও অনিশ্চয়তার খেলা ক্রিকেট নিয়ে কেউ কিন্তু আগের থেকে হলফ করে কিছু বলতে পারেনা। তাই মাঠে কোন্ দল কেমন খেলে তার দিকেই তাকিয়ে ক্রিকেট প্রেমীরা।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top