News Flash

  • Home
  • খেলা
  • সন্তোষ স্মৃতি লীগ ক্রিকেটে আজ বিসিসি-বিএসটি ম্যাচ
Image

সন্তোষ স্মৃতি লীগ ক্রিকেটে আজ বিসিসি-বিএসটি ম্যাচ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। দ্বিতীয় ম্যাচে আগামীকাল ঘুরে দাঁড়াতে চাইছে ইউনাইটেড বিএসটি। প্রতিপক্ষ বনমালীপুর ক্রিকেট ক্লাব। খেলা সন্তোষ স্মৃতি প্রথম ডিভিশন লীগ ক্রিকেট টুর্নামেন্ট। আয়োজক ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন। বিসিসি চলতি টুর্নামেন্টে আগামীকালই প্রথম মাঠে নামছে। ইউনাইটেড বিএসটি কিন্তু রবিবারে প্রথম ম্যাচে পাঁচ উইকেটে হেরে একধাপ পিছিয়ে রয়েছে। এবারকার মরশুমে ইউনাইটেড বিএসটি তপন স্মৃতি ক্রিকেটে প্রি-কোয়ার্টার ফাইনালে ইউনাইটেড ফ্রেন্ডস এর কাছে হেরে নকআউট হয়েছিল। সমীরণ চক্রবর্তী স্মৃতি ক্রিকেটে অবশ্য মূল পূর্বে পৌছলেও কোয়ার্টার ফাইনালে সেই ইউনাইটেড ফ্রেন্ডস এর কাছেই হেরে ছিটকে যেতে হয়েছিল। বিসিসি তপন স্মৃতি ক্রিকেটে কোয়ার্টার ফাইনালের গণ্ডি পেরিয়ে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করলেও স্ফুলিঙ্গের কাছে হেরে নক আউট হয়েছিল। সমীরন চক্রবর্তী স্মৃতি ক্রিকেটে গ্রুপ লীগের আসরে টানা ছয়টি ম্যাচ হেরে বিসিসির অবস্থা সঙ্গীন হয়ে উঠেছিল। ‌ আগামীকাল এ ডিভিশন ক্লাব লীগ আসরে দু দল কতটুকু ঘুরে দাঁড়াতে পারে তা দেখতে চাইছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top