News Flash

  • Home
  • খেলা
  • জাতীয় মহিলা ফুটবলে জয়ের হ্যাট্রিক মণিপুরের, হরিয়ানা ওড়িশাও জয়ী
Image

জাতীয় মহিলা ফুটবলে জয়ের হ্যাট্রিক মণিপুরের, হরিয়ানা ওড়িশাও জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয়ের হ্যাটট্রিক মণিপুরের। ২৮ তম সিনিয়র মহিলা জাতীয় ফুটবল আসরে মনিপুর পরপর তিন ম্যাচে জয়ের সুবাদে গ্রুপ লিগে শীর্ষস্থানে অবস্থান করছে। মনিপুর সোমবার ৩-০ গোলের ব্যবধানে মহারাষ্ট্রকে পরাজিত করেছে। এর আগে মনিপুর যথাক্রমে ঝাড়খন্ডকে ৭-০ গোলে এবং সিকিমকে নয়-দুই গোলে পরাজিত করেছিল। সোমবারে কলকাতায় বি গ্রুপের আরও দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সকাল আটটায় ফেডারেশন মাঠে উড়িষ্যা ২-০ গোলে ঝাড়খণ্ডকে পরাজিত করেছে। এটি তাদের টানা দ্বিতীয় জয়। বিকেল চারটায় একই মাঠে হরিয়ানা ৫-০ গোলে সিকিমকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে। মনিপুরের পর দ্বিতীয় শীর্ষে রয়েছে হরিয়ানা। পয়েন্টের নিরিখে উড়িষ্যার সঙ্গে সমান হলেও গোল ব্যবধানে হরিয়ানা এগিয়ে। পরবর্তী ম্যাচ ৮ই মে রেলওয়েজ খেলবে পশ্চিমবঙ্গের বিরুদ্ধে।  চন্ডিগড় খেলবে তামিলনাড়ুর বিরুদ্ধে এবং পাঞ্জাব ও দিল্লি পরস্পরের মুখোমুখি হবে।

Releated Posts

গুনায় ব্যাডমিন্টন অ্যাকাডেমির উদ্বোধন, ৪৩ কোটি টাকার কুনো নদী পুনরুজ্জীবন প্রকল্পের সূচনা করলেন সিন্ধিয়া

গুনা, ২৮ জুন (আইএএনএস): কেন্দ্রীয় যোগাযোগ এবং উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মধ্যপ্রদেশের গুনায় ‘জিতো ব্যাডমিন্টন অ্যাকাডেমি’-র উদ্বোধন করলেন।…

ByByNews Desk Jun 28, 2026

ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র দলগত চ্যাম্পিয়নশিপ: কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারত

ইয়াতসুশিরো (জাপান), ২৭ জুন (আইএএনএস): ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরম্যান্স করে গ্রুপ সি-র প্রথম ম্যাচে…

ByByNews Desk Jun 27, 2026

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ

শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…

ByByNews Desk Jun 24, 2026
Scroll to Top