ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। গুরুত্বপূর্ণ ম্যাচ ড্র-তে নিষ্পত্তি হয়েছে। তামিলনাড়ু এবং রেলওয়েজ দু-দলের পয়েন্ট সমান ছিল। দুটি করে ম্যাচ খেলার পর তৃতীয় রাউন্ডের খেলায় নিজেরা পরস্পরের মুখোমুখি হলে, রবিবার দুই-দুই গোলে ম্যাচটি ড্র তে নিষ্পত্তি হয়। দুই অর্থে দুইটি গোল করে তামিলনাড়ু মূলত: ২-০ গোলে এগিয়ে থাকলেও শেষ পর্যায়ে রেলওয়েজ পরপর দুটি গোল করে খেলায় শেষ পর্যন্ত সমতা ফিরিয়ে আনে। পয়েন্ট এক-এক করে ভাগ করে নেয় দুই দল। তিন রাউন্ডের খেলা শেষে দুই দলের পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানের নিরিখে তামিলনাড়ু এ গ্রুপের শীর্ষে রয়েছে। খেলা হচ্ছে ২৮ তম সিনিয়র মহিলা জাতীয় ফুটবল তথা রাজমাতা জিজাভাঈ ট্রফি টুর্নামেন্ট। তামিলনাড়ু প্রথম ম্যাচে দিল্লিকে তিন-শূন্য গোলে এবং দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট বেঙ্গল কে ৪-০ গোলে হারিয়েছিল। একইভাবে রেলওয়েজ ৩-০ গোলে চন্ডিগড় কে এবং ৩-১ গোলে পাঞ্জাবকে পরাজিত করেছিল। কলকাতায় আয়োজিত সিনিয়র মহিলাদের জাতীয় ফুটবলের ফাইনাল রাউন্ডের খেলায় রবিবার, আরও দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ফেডারেশন মাঠে বিকেল চারটায় অনুষ্ঠিত ম্যাচে পাঞ্জাব ২-০ গোলে চন্ডিগড় কে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেয়েছে। কিশোর ভারতি স্টেডিয়ামে অনুষ্ঠিত অপর খেলায় ওয়েস্ট বেঙ্গল ২-০ গোলে দিল্লিকে হারিয়ে তৃতীয় ম্যাচের মাথায় দ্বিতীয় জয় পেয়েছে।

মহিলা ফুটবলে তামিলনাড়ুকে রুখলো রেলওয়েজ : পশ্চিমবঙ্গ, পাঞ্জাবও জয়ী
Tags:
Releated Posts
ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি
ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…
মন্ধানা-শেফালির সামনে কঠিন পরীক্ষা, দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণই বড় চ্যালেঞ্জ: শিখা পাণ্ডে
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ওপেনিং…
ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি
মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…
স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…


















