News Flash

  • Home
  • খেলা
  • মহিলা ফুটবলে তামিলনাড়ুকে রুখলো রেলওয়েজ : পশ্চিমবঙ্গ, পাঞ্জাবও জয়ী
Image

মহিলা ফুটবলে তামিলনাড়ুকে রুখলো রেলওয়েজ : পশ্চিমবঙ্গ, পাঞ্জাবও জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। গুরুত্বপূর্ণ ম্যাচ ড্র-তে নিষ্পত্তি হয়েছে। তামিলনাড়ু এবং রেলওয়েজ দু-দলের পয়েন্ট সমান ছিল। দুটি করে ম্যাচ খেলার পর তৃতীয় রাউন্ডের খেলায় নিজেরা পরস্পরের মুখোমুখি হলে, রবিবার দুই-দুই গোলে ম্যাচটি ড্র তে নিষ্পত্তি হয়। দুই অর্থে দুইটি গোল করে তামিলনাড়ু মূলত: ২-০ গোলে এগিয়ে থাকলেও শেষ পর্যায়ে রেলওয়েজ পরপর দুটি গোল করে খেলায় শেষ পর্যন্ত সমতা ফিরিয়ে আনে। পয়েন্ট এক-এক করে ভাগ করে নেয় দুই দল। তিন রাউন্ডের খেলা শেষে দুই দলের পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানের নিরিখে তামিলনাড়ু এ গ্রুপের শীর্ষে রয়েছে। খেলা হচ্ছে ২৮ তম সিনিয়র মহিলা জাতীয় ফুটবল তথা রাজমাতা জিজাভাঈ ট্রফি টুর্নামেন্ট। ‌ তামিলনাড়ু প্রথম ম্যাচে দিল্লিকে তিন-শূন্য গোলে এবং দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট বেঙ্গল কে ৪-০ গোলে হারিয়েছিল। একইভাবে রেলওয়েজ ৩-০ গোলে চন্ডিগড় কে এবং ৩-১ গোলে পাঞ্জাবকে পরাজিত করেছিল। কলকাতায় আয়োজিত সিনিয়র মহিলাদের জাতীয় ফুটবলের ফাইনাল রাউন্ডের খেলায় রবিবার, আরও দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ‌ ফেডারেশন মাঠে বিকেল চারটায় অনুষ্ঠিত ম্যাচে পাঞ্জাব ২-০ গোলে চন্ডিগড় কে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেয়েছে। কিশোর ভারতি স্টেডিয়ামে অনুষ্ঠিত অপর খেলায় ওয়েস্ট বেঙ্গল ২-০ গোলে দিল্লিকে হারিয়ে তৃতীয় ম্যাচের মাথায় দ্বিতীয় জয় পেয়েছে।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top