News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রেগার কাজ না হওয়ায় বিপাকে খোয়াই মহকুমার সাধারণ মানুষ
Image

রেগার কাজ না হওয়ায় বিপাকে খোয়াই মহকুমার সাধারণ মানুষ

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৫ মে: খোয়াই ব্লক এলাকায় মাস কয়েক ধরেই মুখ থুবড়ে পড়েছে একশো দিনের রেগার কাজের প্রকল্প। ব্লকের হাতে গোনা মাত্র কয়েকটি পঞ্চায়েতে এখন শুধুমাত্র পি এম জি এ ওয়াই অর্থাৎ প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার ঘর নির্মাণে রেগার শ্রমদিবস থেকে ছিটেফোঁটা একটু আধটু কাজ চলছে। কিন্তু তা খোয়াই ব্লকের মোট পঁচিশটি পঞ্চায়েতের মধ্যে মাত্র কয়েকটিতে। যা প্রয়োজনের তুলনায় সিন্ধুতে বিন্দুর মতো।

রেগার কাজের সঙ্কটে জীবন জেরবার ব্লক এলাকার প্রান্তিক মানুষের। অস্তিত্বের সঙ্কটে গ্রামীণ মানুষের জীবন জীবিকা। কাজের আকাল চলছে পুরো ব্লক জুড়ে। একশো দিনের কাজের প্রকল্পের কাজও নেই। নেই অন্যান্য  সরকারী দপ্তরের সামান্যতম কাজও। ফলে গোটা ব্লক জুড়ে ক্রমেই বাড়ছে কর্মহীনের সংখ্যা। দিন আনি দিন খাই গোছের গ্রামীণ মানুষ বা স্বল্প আয়ী পরিবারগুলো এখন কর্মহীন। তার ওপর বেশকিছু দিন ধরে চলছে তীব্র দাবদাহ। ঘর থেকে বেরোনোরই যেন কোন উপায় নেই। এই অবস্থায় দিন হাজিরার দিনমজুর শ্রমিকদের অবস্থা খুবই সঙ্গীন।
আগে ব্লক ছাড়াও কৃষি ও উদ্যান দপ্তর , বন বিভাগ , মৎস্য দপ্তর বা রেশম শিল্প দপ্তর ইত্যাদি থেকে সারা বছর  জুড়েই কিছু না কিছু শ্রমদিবসের কাজ মিলতো বিভিন্ন প্রকল্পে। কৃষি ও উদ্যান দপ্তরের প্রকল্পে ফলের বাগান করে দিতো।বন দপ্তরের কাজও মিলতো কম বেশি।অল্প বিস্তর কাজ পাওয়া যেতো মৎস্য দপ্তর বা রেশম শিল্প দপ্তর থেকেও।
পুরো খোয়াই ব্লক এলাকার পঁচিশটি পঞ্চায়েতের সবকটিতেই বিশাল পরিমাণ বকেয়া পড়ে রয়েছে একশো দিনের কাজের প্রকল্পে।জবকার্ডধারী রেগা শ্রমিকেরা এখনো অনেকেই কাজ করেও মজুরি বঞ্চিত।অথচ তারা রেগার কাজ করেছেন আজ থেকে কয়েক মাস আগে । কিন্তু রেগার কাজের মজুরির দেখা মেলেনা। ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছেনা রেগার কাজের বকেয়া মজুরি ।
খোয়াই ব্লক সূত্রে জানা গেছে , খোয়াই ব্লকের পঁচিশটি পঞ্চায়েতের মোট জবকার্ডধারী রেগা শ্রমিকের সংখ্যা ১৫হাজার ১৮৯জন।এরমধ্যে এক্টিভ জবকার্ড রয়েছে ১২ হাজার ৭৫৪ টি। এখনো ৪ হাজার ৭৫৩ শ্রমদিবসের কাজের মজুরি বকেয়া।আর বকেয়া মজুরির পরিমাণ ১০ লক্ষ ৭৪ হাজার ৩৭৭ টাকা।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top