News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত জনজাতি পরিবারের আশ্রয়স্থল বর্তমানে গাছতলা, উদাসীন প্রশাসন
Image

শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত জনজাতি পরিবারের আশ্রয়স্থল বর্তমানে গাছতলা, উদাসীন প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৫ মে: শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত জনজাতি পরিবারের আশ্রয়স্থল বর্তমানে গাছতলা। গত প্রায় দেড় মাস ধরে জনজাতি পরিবার রাতের বেলায় আশ্রয় নেয় খোলা আকাশের নিচে গাছতলায়। আর বৃষ্টি হলে চলে যান প্রতিবেশীর ঘরের বারান্দায়।

চড়িলাম ব্লকের রংমালা ভিলেজের দুই নং ওয়ার্ড শরৎ চৌধুরীপাড়া এলাকায় বিজয় দেববর্মার পরিবারে এই দুঃখ দুর্দশা। সারা দেশের সাথে রাজ্যেও লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের পাশাপাশি প্রশাসনের কর্মকর্তারাও ব্যস্ত। সেই ব্যস্ততার অজুহাতে প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হয়ে পড়া পরিবারগুলো সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।

প্রশাসনের তরফ থেকে কাল বৈশাখীর ঝড়ে ক্ষতিগ্রস্ত ও পরিবার গুলিকে পর্যাপ্ত সাহায্য প্রদানের আশ্বাস প্রদান করা হলেও কার্যত তা আশ্বাস বাণীতেই আবদ্ধ হয়ে রয়েছে। ক্ষতিগ্রস্ত বহু পরিবার এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে নূন্যতম সাহায্য সহযোগিতা পাননি বলে অভিযোগ উঠেছে।

এ ধরনেরই সরকারি সাহায্য সহযোগিতা বঞ্চিত একটি পরিবার হল চড়িলাম ব্লকের রংমালা ভিলেজের দুই নং ওয়ার্ড শরৎ চৌধুরীপাড়া এলাকায় বিজয় দেববর্মার  পরিবার। এখনো পর্যন্ত পরিবারটি সরকারের তরফ থেকে কোন ধরনের সাহায্য না পাওয়ার কারণে প্রায় দেড় মাস ধরে গাছ তলায় দিনাদিপাত করছে। বৃষ্টি  আসলে প্রতিবেশী পরিবারের বারান্দায় আশ্রয় নিয়ে রাত কাটাচ্ছে।  অবিলম্বে পরিবার থেকে সরকারি সাহায্য প্রদান করে ঘর মেরামতি করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে জোরালো দাবি উঠেছে। রাজ্যের বিভিন্ন স্থানে এ ধরনের ঘটনার বহু নজীর রয়েছে বলেও জানা গেছে।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top