News Flash

  • Home
  • দেশ
  • যখন ভোটবাক্স খুলবে, সর্ষেফুল দেখবেন বিজেপির নেতারা : অভিষেক বন্দ্যোপাধ্যায়
Image

যখন ভোটবাক্স খুলবে, সর্ষেফুল দেখবেন বিজেপির নেতারা : অভিষেক বন্দ্যোপাধ্যায়

কৃষ্ণনগর, ৫ মে (হি.স.): যখন ভোটবাক্স খুলবে, সর্ষেফুল দেখবেন বিজেপির নেতারা। জোর দিয়ে বললেন তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোট দীর্ঘায়িত করা প্রসঙ্গে অভিষেক বলেছেন, “এত দিন ধরে ভোট করাচ্ছে। মানুষের কষ্ট বোঝেন না। এই গরমে কষ্ট দিচ্ছে। এদের জবাব দেব, কথা দিয়ে গেলাম। সর্বধর্ম সমন্বয়ের প্রার্থী মহুয়া মৈত্রকে বিপুল ভোটে জয়ী করার দায়িত্ব আপনাদের কাঁধে তুলে দিয়ে গেলাম।’’

তৃতীয় দফা ভোটের আগে শেষ রবিবারে কৃষ্ণনগরের কালীগঞ্জে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের হয়ে প্রচার করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে দাঁড়িয়ে জানালেন, কেন মহুয়াকে ভোট দেওয়া উচিত কৃষ্ণনগরের ভোটারদের। তাঁর দাবি, মহুয়া প্রতিবাদ করেছিলেন, সংসদে কৃষ্ণনগরের মানুষদের অভিযোগ তুলে ধরেছিলেন বলেই তাঁর সাংসদ পদ খারিজ করেছে কেন্দ্রীয় সরকার। কোনও তদন্তও করা হয়নি। অথচ যাঁরা দেশের নিরাপত্তা প্রশ্নের মুখে ফেলে দেন, তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করে না মোদী সরকার।

অভিষেক বলেন, ‘‘বিজেপি ভোট কিনতে আপনাকে টাকা দিলে নিয়ে নেবেন। এটা আপনাদের টাকা। ৫০০ দিলে ২০০০ টাকা চাইবেন। এটা বাংলার মানুষের টাকা। নিয়ে নেবেন। ১০০ দিনের টাকা চেয়েছিলেন, সাড়া দেননি প্রধানমন্ত্রী। রাস্তা, আবাস, বিদ্যুৎ, বার্ধক্য ভাতার টাকা দেয়নি। যে লক্ষ্মীর ভান্ডার পান। তাতে বিজেপির অবদান নেই। যে ভাষা ওরা বোঝে, তাতেই জবাব দিন।’’

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top