News Flash

  • Home
  • দেশ
  • কেজরিওয়ালকে যেভাবে গ্রেফতার করা হয়েছে তাতে দিল্লিবাসী ক্ষুব্ধ : গোপাল রাই
Image

কেজরিওয়ালকে যেভাবে গ্রেফতার করা হয়েছে তাতে দিল্লিবাসী ক্ষুব্ধ : গোপাল রাই

নয়াদিল্লি, ৫ মে (হি.স.): অরবিন্দ কেজরিওয়ালকে যেভাবে গ্রেফতার করা হয়েছে তাতে দিল্লিবাসী ক্ষুব্ধ। এমনটাই দাবি করলেন দিল্লির মন্ত্রী গোপাল রাই। বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়ে রবিবার দিল্লির মন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা গোপাল রাই বলেছেন, “বিজেপি সরকার যেভাবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে জেলে পাঠিয়েছে, যিনি বিপুল সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে নির্বাচিত হয়েছেন, কোনও প্রমাণ ছাড়াই, কোনও এফআইআর ছাড়াই, নির্বাচনের মাঝখানে, দিল্লির জনগণ এতে ক্ষুব্ধ।”

গোপাল রাই আরও বলেছেন, “এএপি কর্মীরা এবং যুবসমাজ এর বিরুদ্ধে বিভিন্নভাবে প্রতিবাদ করছে এবং ২৫ মে ‘জেল কা জবাব ভোট সে’ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে।” উল্লেখ্য, কেজরিওয়ালের সমর্থনে রবিবার সকালে দিল্লিতে ‘জেল কা জবাব ভোট সে’ ওয়াকাথন ইভেন্টের আয়োজন করা হয়। তাতে অংশ নেন গোপাল রাই, সৌরভ ভরদ্বাজ প্রমুখ।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top