News Flash

  • Home
  • দিনের খবর
  • আবগারি মামলায় ১৮-তম গ্রেফতারি, বিনোদ চৌহানের ৩-দিনের ইডি হেফাজত
Image

আবগারি মামলায় ১৮-তম গ্রেফতারি, বিনোদ চৌহানের ৩-দিনের ইডি হেফাজত

নয়াদিল্লি, ৪ মে (হি.স.) : দিল্লির আবগারি দুর্নীতি সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেনের মামলায় আরও এক জনকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বিনোদ চৌহান নামে ওই ব্যবসায়ী এই মামলার ধৃতের তালিকায় ১৮-তম। শনিবার বিনোদকে দিল্লির রাউস এভিনিউ আদালতে পেশ করা হয়, তাঁকে ৪-দিনের জন্য নিজেদের হেফাজতে চায় ইডি, কিন্তু ৩-দিনের ইডি হেফাজত মঞ্জুর করেছে আদালত।

বিনোদের বিরুদ্ধে ২০২২ সালে গোয়ায় বিধানসভা ভোটের সময় আম আদমি পার্টি (আপ)-র তহবিলে বেআইনি ভাবে ‘দক্ষিণী লবি’র টাকা স্থানান্তরের অভিযোগ রয়েছে। ৩ মে গোয়া থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতারির তালিকায় নাম রয়েছে দিল্লির তৎকালীন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া, এএপি সাংসদ সঞ্জয় সিং, তেলঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)-র প্রধান কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কে কবিতা এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কবিতার গ্রেফতারির পরেই ইডি আবগারি দুর্নীতি সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেনে বিনোদের ‘ভূমিকা’ সংক্রান্ত নথি জমা দিয়েছিল আদালতে।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top