News Flash

Image

তিলজলায় ডুবে তিন কিশোরের মৃত্যু

কলকাতা, ৩ মে, (হি.স.): গরম থেকে বাঁচতে বিকেল বেলা পুকুরে স্নান করতে নেমেছিল তিন কিশোর। তাতেই বিপত্তি। শুক্রবার জলে তলিয়ে গেল তিন জন। কলকাতার তিলজলার ঘটনা। তিন জনের দেহ উদ্ধার করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিন কিশোর একই পাড়ার বাসিন্দা। তিলজলার সিএন রায় রোডে থাকত। মৃতদের নাম ইমতিয়াজ আলি (১৪), হায়দার আলি (১৫), মহম্মদ সাহিল (১৬)। তাদের এক জনের পরিবারের দোকান রয়েছে।

বিকেল সাড়ে ৪টে নাগাদ পুকুরে স্নান করতে গিয়েছিল তিন জন। ৪২ নম্বর বাসস্ট্যান্ডের কাছে রয়েছে সেই পুকুর। সেখানে নেমে তলিয়ে যায় তিন জন। স্থানীয়েরা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এর পর বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যেরা পুকুরে নেমে তিন কিশোরের দেহ উদ্ধার করেন। তিন জনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Releated Posts

সীতাপুরে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত গ্রেফতার

সীতাপুর, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের সীতাপুরে ছয় বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে অবধ রাম ওরফে ভোলে শঙ্করকে ১২…

ByByNews Desk Sep 22, 2026

সীমানা পুনর্বিন্যাস শেষ হওয়ার পরেই বিহারে পঞ্চায়েত নির্বাচন: মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী

পাটনা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): চলতি সীমানা পুনর্বিন্যাসের কাজ শেষ হওয়ার পরেই বিহারে পঞ্চায়েত রাজ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে…

ByByNews Desk Sep 21, 2026

রাজস্থানের পুরসভা নির্বাচনে অজমের ও পালিতে বিজেপি, বিকানেরে কংগ্রেসের জয়

জয়পুর, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের পুরসভা নির্বাচনে অজমের ও পালিতে বেশি সংখ্যক কাউন্সিলর জিতেও মেয়র পদে হেরে গেল…

ByByNews Desk Sep 21, 2026

নাড্ডার কনভয়ে হামলার ৬ বছর পর দুই প্রভাবশালী তৃণমূল নেতা গ্রেফতার, উদ্ধার আগ্নেয়াস্ত্র

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২০ সালের ডিসেম্বর মাসে তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় জড়িত…

ByByNews Desk Sep 21, 2026
Scroll to Top