News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চাকরির পরীক্ষা দিতে গিয়ে জান দুর্ঘটনায় মৃত দ্বীপরাজের শেষকৃত্য পর্যন্ত কোন সাহায্য করেনি প্রশাসন, অভিযোগ বাম ছাত্র সংগঠনের
Image

চাকরির পরীক্ষা দিতে গিয়ে জান দুর্ঘটনায় মৃত দ্বীপরাজের শেষকৃত্য পর্যন্ত কোন সাহায্য করেনি প্রশাসন, অভিযোগ বাম ছাত্র সংগঠনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ মে: ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংকের পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দীপরাজ দেববর্মার। তার মৃতদেহ বাড়িতে আনা পর্যন্ত কোন সাহায্য করেনি প্রশাসন। এমনই অভিযোগ তুললেন বাম ছাত্র সংগঠনের নেতৃত্ব নবারুণ দেব।

তিনি বলেন, রাজ্য সরকারের পরামর্শ অনুযায়ী ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক মহিরাজ্যে পরীক্ষার স্থান ঠিক করেছে। রাজ্যের বেকার যুবক-যুবতীরা নিজের টাকা পয়সা খরচ করে পরীক্ষা দিতে গিয়ে যান দুর্ঘটনায় আহত হয়েছেন। প্রাণ গেছে দ্বিপরাজ দেববর্মার। শিলচর মেডিকেল কলেজ থেকে তার দেহ ত্রিপুরায় নিয়ে আসা পর্যন্ত কোনো সাহায্য করেনি প্রশাসন। এমনই অভিযোগ করেন তিনি। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। নবারুণ দেব বলেন, দীপরাজের শেষকৃত্য সম্পন্ন হয়ে গেলেও প্রশাসনের কোন আধিকারিক তাদের বাড়িতে যায়নি। কোন ধরনের সহানুভূতি তাদের প্রতি প্রকাশ করা হয়নি। তার পরিবারকে একটি চাকরি প্রদান করার দাবি জানিয়েছেন বাম ছাত্র সংগঠন।

Releated Posts

বিশ্রামগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসায়ী ও তাঁর বাবাকে মারধর, ছিনতাইয়ের অভিযোগ

বিশ্রামগঞ্জ, ২১ সেপ্টেম্বর: রেস্টুরেন্টে ঢুকে ব্যবসায়ী ও তাঁর বাবাকে মারধর, দোকানে ভাঙচুর এবং নগদ টাকা ও সোনার চেইন ছিনিয়ে…

ByByReshmi Debnath Sep 21, 2026

গণেশ পুজো দেখতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, জোলাইবাড়িতে ৮ বছরের শিশুর মৃত্যু

আগরতলা, ২১ সেপ্টেম্বর: গণেশ পুজো দেখতে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল ৮ বছরের এক শিশুর। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Sep 21, 2026

অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণসহ একাধিক দাবিতে গণডেপুটেশন

আগরতলা, ২১ সেপ্টেম্বর: অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ, সমকাজে সমবেতন এবং অবসরপ্রাপ্ত অনিয়মিত কর্মীদের এককালীন ১০ লক্ষ টাকা অনুদান প্রদানের…

ByByReshmi Debnath Sep 21, 2026

প্রভাপুর উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে সমস্যা আর সমস্যা, পরিকাঠামোর অভাবে ব্যাহত পঠন-পাঠন

আগরতলা, ২১ সেপ্টেম্বর: জম্পুইজলা আইএস-এর অধীন প্রভাপুর উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে একাধিক সমস্যা ও পরিকাঠামোগত ঘাটতি রয়েছে…

ByByTaniya Chakraborty Sep 21, 2026
Scroll to Top