News Flash

  • Home
  • প্রধান খবর
  • কংগ্রেস এখন নকল পণ্যের কারখানায় পরিণত হয়েছে : প্রধানমন্ত্রী
Image

কংগ্রেস এখন নকল পণ্যের কারখানায় পরিণত হয়েছে : প্রধানমন্ত্রী

আনন্দ (গুজরাট), ২ মে (হি.স.): কংগ্রেস এখন নকল পণ্যের কারখানায় পরিণত হয়েছে। কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার গুজরাটের আনন্দে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “এখন কংগ্রেস একটি নকল কারখানা অর্থাৎ নকল পণ্যের কারখানায় পরিণত হয়েছে। মহব্বত কি দোকান বলে, কংগ্রেস কেন মিথ্যা জিনিস বিক্রি করছে?”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “কংগ্রেস কখনও এসসি/এটি-কে গুরুত্ব দেয়নি। ৯০-এর দশকের আগে, কংগ্রেস ওবিসি সংরক্ষণের পক্ষেও ছিল না। কংগ্রেস কেন্দ্র কথা শোনেনি। কংগ্রেস কখনই বুঝতে পারেনি যে আমাদের দেশে আদিবাসী সমাজ আছে। এত বছর কংগ্রেস আদিবাসীদের জন্য আলাদা মন্ত্রকও তৈরি করেনি। কিন্তু, বিজেপি সরকার আদিবাসীদের জন্য আলাদা মন্ত্রক এবং আলাদা বাজেট তৈরি করেছে।”

প্রধানমন্ত্রীর কথায়, “মোদী আসার আগে এদেশে দু’টি সংবিধান ও দু’টি পতাকা ছিল। শেহজাদার দল কংগ্রেস ও তাঁর পরিবার দেশে সংবিধান কার্যকর হতে দেয়নি। কাশ্মীরে ভারতের সংবিধান প্রযোজ্য ছিল না। ৩৭০ ধারা দেওয়ালের মতো বসে ছিল। সর্দার প্যাটেলের ভূমি থেকে আসা এই সন্তান সেই ৩৭০-কে হটিয়ে সর্দার সাহেবকে শ্রদ্ধা জানিয়েছেন।”

Releated Posts

‘কোনও একটি ধর্মকে প্রাধান্য দেওয়া উচিত নয়’: মোদির ‘ভজন ক্লাবিং’ নিয়ে কংগ্রেসের প্রশ্ন, পাল্টা বিজেপির

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির দীনদয়াল উপাধ্যায় পার্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ভজন ক্লাবিং’ অনুষ্ঠানে যোগদানকে কেন্দ্র করে রাজনৈতিক…

ByByNews Desk Sep 26, 2026

কেরলে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ ও বিচারের দাবি প্রিয়াঙ্কা গান্ধী, বেণুগোপালের

ওয়ানাড, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবি তুললেন কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা…

ByByNews Desk Sep 26, 2026

কেরলে মহিলা-নেতৃত্বাধীন সমবায়ের পক্ষে সওয়াল অমিত শাহের

কুন্দারা (কোল্লাম), ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): কেরলের সমবায় ক্ষেত্রকে আরও শক্তিশালী করতে রাজ্যের সমবায় মন্ত্রী এম. লিজুকে নয়াদিল্লিতে এসে…

ByByNews Desk Sep 26, 2026

প্যাথোজেন অ্যাক্সেস ও সুফল বণ্টনে ন্যায্যতার পক্ষে ভারতের সওয়াল

নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মহামারি প্রতিরোধ ও মোকাবিলা নিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত রাষ্ট্রসংঘের উচ্চপর্যায়ের বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্যান্ডেমিক…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top