News Flash

  • Home
  • দেশ
  • (আপডেট) সন্দেশখালি মামলার শুনানি আপাতত মুলতুবি হয়ে গেল সুপ্রিম কোর্টে
Image

(আপডেট) সন্দেশখালি মামলার শুনানি আপাতত মুলতুবি হয়ে গেল সুপ্রিম কোর্টে

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (হি.স.) : সন্দেশখালি মামলার শুনানি আপাতত মুলতুবি হয়ে গেল সুপ্রিম কোর্টে। পরবর্তী শুনানি গ্রীষ্মকালীন ছুটির পর জুলাই মাসে হবে। রাজ্য সরকারের তরফে আইনজীবী অভিষেক মনু সিংভি শুনানি পিছনোর আবেদন জানান সোমবার। কিছু গুরুত্বপূর্ণ তথ্য এসেছে যা শুনানিতে পরবর্তী ক্ষেত্রে প্রাসঙ্গিক হতে পারে বলে জানান। আপাতত দু’ সপ্তাহ শুনানি পিছনোর আবেদন জানান তিনি।

তবে সিংভির আবেদনের বিরোধিতা করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা এবং অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসভি রাজু। তাঁরা বলেন, সুপ্রিমকোর্টে বিচারাধীন এই বিষয়কে কাজে লাগিয়ে হাইকোর্টে যেন মামলা প্রভাবিত করার চেষ্টা না হয়। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে গ্রীষ্মকালীন ছুটির পর জুলাই মাসে পরবর্তী শুনানি হবে। ফলে এখন সিবিআই তদন্তই চলবে। একইসঙ্গে এদিন শীর্ষ আদালতে প্রশ্ন ওঠে, জমি কেড়ে নেওয়া নিয়েও। একইসঙ্গে সুপ্রিম-আদালত স্পষ্ট করে দিয়েছে, সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন হলেও তাকে কোনওভাবেই হাইকোর্টের নির্দেশ বা শুনানির ক্ষেত্রে হাতিয়ার করা যাবে না। অর্থাৎ সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন, এমন রক্ষাকবচ দেখিয়ে হাইকোর্টের কোনও নির্দেশকে অবমাননা করা চলবে না।

প্রসঙ্গত, সন্দেশখালি মামলায় কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। তারই বিরোধিতা করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য সরকার। বিচারপতি বিআর গাভাই এবং সন্দীপ মেহেতার এজলাসে এই মামলার শুনানি হয়। সন্দেশখালিতে জমি দখল এবং মহিলাদের নির্যাতনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। এদিন সন্দেশখালি মামলার শুনানি আপাতত মুলতুবি হয়ে গেল সুপ্রিম কোর্টে।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top