News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নির্বাচনোত্তর সন্ত্রাসের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের নিকট ব্যবস্থা গ্রহনের দাবি সিপিআইএম কমলপুর মহকুমা কমিটি
Image

নির্বাচনোত্তর সন্ত্রাসের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের নিকট ব্যবস্থা গ্রহনের দাবি সিপিআইএম কমলপুর মহকুমা কমিটি

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ২৮ এপ্রিল: কমলপুর এলাকায় নির্বাচনোত্তর সন্ত্রাসের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের নিকট ব্যবস্থা গ্রহনের দাবি জানালো সিপিআইএম কমলপুর মহকুমা কমিটি।

সিপিআইএম এর তরফে অভিযোগ করে বলা হয়, কমলপুর মহকুমায় কমলপুর ও সুরমা বিধানসভার ১১৮টি এবং আমবাসা বিধানসভার ১০টি বুথ নিয়ে ১১৮টি বুথের মধ্যে ৪০টি বুথে ইন্ডিয়া মঞ্চের বামফ্রন্ট প্রার্থীর পোলিং এজেন্ট দেওয়া হয়েছিল। কিন্তু বেলা ২টার পর কয়েকটি বুথে পোলিং এজেন্ট তার নির্ধারিত দায়িত্ব পালনের পরিবেশ না থাকায় বের হয়ে আসতে বাধ্য হয়েছে। কয়েকটি বুথে পোলিং এজেন্ট বুথ কেন্দ্রে ঢোকার পথে শাসকদলের দুর্বৃত্তরা পথ আটকে কাগজপত্র ছিনিয়ে নেয় এবং তাদের ঢুকতে দেওয়া হয়নি। এমনই অভিযোগ বিরোধীদের।

ভোটের আগের ২ রাতে সম্ভাব্য পোলিং এজেন্টদের বাড়ি এবং ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে  হুমকি দেওয়া হয়েছে যেন তারা বুথ কেন্দ্রে  না যান । তারপরেও সাহস করে এই সমস্ত এজেন্ট এবং ভোটারদের উল্লেখযোগ্য অংশ বুথ কেন্দ্রে গিয়ে এজেন্টের দায়িত্ব পালন করছেন এবং পবিত্র ভোটাধিকার প্রয়োগ করেছেন ।শাসকদল নির্বাচনকে প্রহসনে পরিণত করার চেষ্টা করলেও সম্পূর্ণভাবে সফল করতে পারে নি ।ভোটের দিন রাতে সালেমা বাজারে সি পি আই (এম ) কর্মী তাপস দাস শারীরিকভাবে আক্রান্ত হলে কুলাই হাসপাতালে চিকিৎসা করা হয়।

সালেমা বাজারের পূর্বদিকে রতন দাস নামে অন্য একজন পার্টি কর্মীর বাড়িতে রাত ৯টায় তার ঘরের দরজা ভেঙে তাকে ঘর থেকে বের করে মারাত্বকভাবে আক্রমন করলে রাতেই তাকে কুলাই জেলা হাসপাতালে ভর্তি করা হয় ।শনিবার সকালে সালেমা বাজারে পার্টি সমর্থক অসীম দেবনাথকে আক্রমন করে তার মোবাইল নিয়ে যায় এবং  সে দৌড়ে অন্য একটি বাড়িতে আশ্রয় নেয়। সে পেশাগত কারণে আগরতলা থাকে। আর ভোট দেওয়ার জন্য সালেমায় আসে। এছাড়াও  যারা হুমকি উপেক্ষা করে এজেন্ট হয়েছিল এবং ভোটদানে অংশগ্রহণ করেছেন তাদেরকে বিভিন্নভাবে ভয় দেখানো হচ্ছে ।সি পি আই (এম ) কমলপুর মহকুমা কমিটি এই সমস্ত ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি সুস্হ পরিবেশ তৈরীর জন্য নির্বাচন কমিশনের নিকট দাবি  জানিয়েছে।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top