News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চম্পক নগরের হামলা ও গুলিকাণ্ডে ধৃত এক, জিজ্ঞাসাবাদে উদ্ধার কার্তুজ ও পিস্তল
Image

চম্পক নগরের হামলা ও গুলিকাণ্ডে ধৃত এক, জিজ্ঞাসাবাদে উদ্ধার কার্তুজ ও পিস্তল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল: চম্পকনগরে চিরঞ্জীব দেবনাথের বাড়িতে হামলা ও গুলি কান্ডের ঘটনায় পুলিশ এক ব্যক্তিকে জালে তুলতে সক্ষম হয়েছে। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গৃহীত হয়েছে। এই ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারের জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। চম্পকনগরগুলি কাণ্ডে গ্রেপ্তার যুবকের নাম  রবীন্দ্র দেববর্মা, তার বাড়ি খুমলুং। ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করে দুইটি ম্যাগাজিন, তিন রাউন্ড তাজা কার্তুজ সহ পিস্তল উদ্ধার করে চম্পকনগর থানার পুলিশ।

জিরানিয়া মহকুমা পুলিশ আধিকারিক ঘটনার বিবরণ দিয়ে জানিয়েছেন, গড়িয়া পূজার দিন ধৃত রবীন্দ্র দেববর্মা তার তিন সাঙ্গপাঙ্গ নিয়ে  চম্পকনগর এর বাসিন্দা চিরঞ্জীব দেবনাথের বাড়িতে যায়। কিছু একটা বিষয় নিয়ে তাদের মধ্যে প্রথমে বচসা ,এরপর মারধোর শুরু হয়।চিরঞ্জীবের বাড়ির লোকের চিৎকার চেঁচামেচিতে আশেপাশের লোকজন ছুটে এলে রবীন্দ্র দেববর্মা  পিস্তল বের করে গুলি চালায় ও তার সহযোগীদের নিয়ে পালিয়ে যায়। রবীন্দ্র দেববর্মার গুলিতে কেউ জখম না হলেও তাদের মারে জখম হয় চিরঞ্জিত দেবনাথ। ১৫ই এপ্রিল চিরঞ্জিত দেবনাথ চম্পকনগর থানায় লিখিত অভিযোগ করেন। খবর পেয়ে চম্পকনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিস্তলের খালি কার্তুজ উদ্ধার করে। চিরঞ্জীব দেবনাথ ১৫ই এপ্রিল চম্পকনগর থানায় রবীন্দ্র দেবনাথ ও তার সহযোগীদের নামধাম দিয়ে থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ সঞ্জিত দেববর্মা নামে একজনকে গ্রেপ্তার করে। পড়ে গোপন খবরের ভিত্তিতে গত ২৬ এপ্রিল রাতে খুমলুঙ বাড়ি থেকে ঘটনার মূল অভিযুক্ত রবীন্দ্র দেববর্মাকে গ্রেপ্তার করে চম্পকনগর থানার পুলিশ। গতকাল তাকে তিন দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তোলা হয়। আদালত তিনদিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে। পুলিশ রিমান্ডে ক্ড়া জিজ্ঞাসাবাদে পুলিশ খুমলুঙ্গ তার বাড়ির কাছ থেকে ঘটনায় ব্যবহৃত পিস্তল সহ তিন রাউন্ড গুলি ও দুইটি ম্যাগাজিন উদ্ধার করে শনিবার গভীর রাতে। তবে ঘটনার সূত্রপাত এখনো রহস্যজনক।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top