News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মুখ্যমন্ত্রীর উদ্যোগে পথ চলতি সাধারণ মানুষের মধ্যে জল এবং ফল বিতরণ
Image

মুখ্যমন্ত্রীর উদ্যোগে পথ চলতি সাধারণ মানুষের মধ্যে জল এবং ফল বিতরণ

আগরতলা, ২৭ এপ্রিল : মুখ্যমন্ত্রীর উদ্যোগে আইজিএম চৌমুহনীতে পথ চলতি সাধারণ মানুষের মধ্যে জল এবং ফল বিতরণ করা হয়েছে।

প্রসঙ্গত, ইতিমধ্যেই রাজ্যে তীব্র তাপ প্রভাবের সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর। এই সময়ে রাজ্যের বিভিন্ন জায়গায় সর্বাধিক তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি লক্ষ্য করা যেতে পারে বলে আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে। পাশাপাশি রাজ্যবাসীকে নিজেদের শরীরের প্রতি যত্নবান হতে আহবানও করা হয়েছে। এদিকে ছাত্র-ছাত্রীদের তীব্র তাপ প্রবাহ থেকে রক্ষা করতে চার দিনের ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার।

আজ গ্রীষ্মের তীব্র তাপ প্রবাহ থেকে কিছুটা রক্ষা করতে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহার উদ্যোগে আইজিএম চৌমুহনীতে পথ চলতি মানুষের মধ্যে জল এবং ফল বিতরণ করা হয়েছে।এদিকে তীব্র গরমের দাবদাহ থেকে নিস্তার পেতে আজ ভারতীয় জনতা পার্টির ৯নং বনমালীপুর মন্ডলের ৩১নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত ঠান্ডা পানীয় শরবত বিতরনে অংশ গ্রহণ করেছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য। তাছাড়া, ভারতীয় জনতা পার্টির ৮ টাউন বড়দোয়ালী মন্ডলের অন্তর্গত ২০ নং ওয়ার্ডের পক্ষ থেকে পথ চলতি মানুষদের মধ্যে ঠান্ডা পানীয় শরবত বিতরনে অনুষ্ঠানে অংশ গ্রহণ করেছেন মেয়র দীপক মজুমদার।

Releated Posts

রাজ্য এবং কেন্দ্রীয় সরকার সর্বদা বিপদগ্রস্থ মানুষের সেবায় সচেষ্ট: পরিবহণ মন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে কিভাবে দুর্ঘটনার সংখ্যা কমিয়ে আনা যায় সে সম্পর্কে সবাইকে অবহিত করা এবং…

ByByReshmi Debnath Sep 25, 2026

জগৎরামপুরে ঘুমের মধ্যে গায়ে অ্যাসিড পড়ে গুরুতর আহত যুবক

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: কাঠালিয়া ব্লকের জগৎরামপুর এডিসি ভিলেজে ঘুমন্ত অবস্থায় গায়ে অ্যাসিড পড়ে গুরুতর আহত হলেন সুনীল পদ ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 25, 2026

কুমারঘাটে রাতভর পুলিশি অভিযান, প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার; আটক ৪

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ঊনকোটি জেলার কুমারঘাটে রাতভর পুলিশি অভিযানে প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

নেশাগ্রস্ত ছেলের হাতে আক্রান্ত মা-বাবা, ঘরের জিনিসপত্র বিক্রির অভিযোগ

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দ্বারস্থ হলেন অসহায় বাবা-মা। ঘটনাটি বিশালগড় থানাধীন গকুলনগর দীনদয়াল…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top