বাঁকুড়া, ২৬ এপ্রিল (হি.স.) : বুথস্তরের কর্মীদের মালা পড়িয়ে সম্মান জানালেন বিজেপি প্রার্থী ডাঃ সুভাষ সরকার। পাশাপাশি আগামী নির্বাচনে তৃণমূলের গুন্ডা বাহিনী থেকে ভোটারদের সতর্ক করলেন তিনি। শুক্রবার সকালে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ সুভাষ সরকার তালডাংরা বিধানসভার হাঁড়মাসড়া গ্রামে এক কর্মী সভায় উপস্থিত ছিলেন। তিনি সেখানে উপস্থিত বুথ সভাপতি ও কর্মীদের সতর্ক করে বলেন, তৃণমুল সিপিআইএমের থেকেও বেশি ভয়ঙ্কর। কারণ সিপিআইএম ভোট কেন্দ্রে বৈজ্ঞানিক পদ্ধতিতে রিগিং করতো। আর তৃণমূল সেসবের ধার ধারে না। ওঁরা সন্ত্রাস করে ভয়ভীতি দেখিয়ে বুথের ভিতরে ছাপ্পা মারবে। সেইসব তৃণমূলী গুন্ডাদের কিভাবে রাজনৈতিক কৌশল প্রয়োগ করে শান্ত করতে হবে তার কিছু কৌশলও তিনি এদিন বাতলে দেন। এরফলে বুথ স্তরের কর্মীরা থেকে অন্যান্য বিজেপি কর্মী তথা যারা সংগঠনের আসল কান্ডারী তাঁরা সাহস ও ভরসা পায়। এরপর তিনি প্রত্যেক বুথ সভাপতিকে ফুলের মালা পড়িয়ে সম্মান জানান। এটাই বিজেপির গঠনতন্ত্রের মূল ভিত্তি বলে ডা: সুভাষ সরকার বলেন, এরাই আমাদের শক্তি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এদের জন্য গর্বিত।

বুথকর্মীদের মালা পড়িয়ে সম্মান জানালেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার
Tags:
Releated Posts
কুরিয়ার সংস্থার মাধ্যমে গাঁজা পাচারের চক্র ভাঙল এনসিবি, উত্তরপ্রদেশে ১২৪ কেজি গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ১
গোরখপুর, ১৫ জুন (আইএএনএস): মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। উত্তরপ্রদেশ স্পেশাল টাস্ক ফোর্স…
‘মমতা বন্দ্যোপাধ্যায় যাঁদের আবর্জনা থেকে তুলে এনেছিলেন, তাঁরাই এখন বিশ্বাসঘাতকতা করছেন’: রামগোপাল যাদব
নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস ছেড়ে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়া (এনসিপিআই)-তে যোগ দেওয়া ২০ জন ‘বিদ্রোহী’…
যোগ দিবসের আগে কেএমসি সদর দফতর থেকে ছয় দিনের পরিচ্ছন্নতা অভিযান শুরু করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
কলকাতা, ১৫ জুন (আইএএনএস): আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে শহরজুড়ে ছয় দিনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু করতে সোমবার কলকাতা…
কৃষকরাই দেশের সমৃদ্ধির ভিত্তি, নয়ডা বিমানবন্দরের জন্য জমি দেওয়া কৃষকদের ধন্যবাদ যোগীর
নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর (এনআইএ) নির্মাণের জন্য জমি প্রদানকারী কৃষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন উত্তরপ্রদেশের…


















