News Flash

  • Home
  • দিনের খবর
  • বিজেপির কাছে দেশের চেয়ে বড় কিছুই নয়, কংগ্রেসের জন্য পরিবারই সবকিছু : প্রধানমন্ত্রী
Image

বিজেপির কাছে দেশের চেয়ে বড় কিছুই নয়, কংগ্রেসের জন্য পরিবারই সবকিছু : প্রধানমন্ত্রী

মোরেনা, ২৫ এপ্রিল (হি.স.): বিজেপির কাছে দেশের চেয়ে বড় কিছুই নয়, কংগ্রেসের জন্য পরিবারই সবকিছু। বৃহস্পতিবার কংগ্রেসকে একহাত নিয়ে এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, “কংগ্রেসের নীতি হল, যিনি দেশের জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছেন, কঠোর পরিশ্রম ও উৎসর্গ করেছেন, তাকে সবথেকে পিছনে রাখা।” প্রধানমন্ত্রী এরপর যোগ করেছেন, “আর তাই এত বছর ধরেও এক পদ-এক পেনশনের মতো সেনাকর্মীদের দাবি পূরণ হতে দেয়নি কংগ্রেস। কেন্দ্রে সরকার গঠনের সঙ্গে সঙ্গে আমরা ওয়ান র‍্যাঙ্ক-ওয়ান পেনশন বাস্তবায়ন করেছি।”

বৃহস্পতিবার মধ্যপ্রদেশের মোরেনার এক নির্বাচনী জনসভা প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “সীমান্তে প্রহরারত সৈন্যদের স্বাচ্ছন্দ্য নিয়ে আমরা চিন্তিত। কংগ্রেস সরকার জওয়ানদের হাত বেঁধে রেখেছিল, আমরা তাঁদের মুক্ত করেছি।” প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “বিজেপি এমন একটি দল যা সবকা সাথ, সবকা বিকাশের মন্ত্রে চলে। বিজেপি সরকার অভাবীদের মধ্যে বৈষম্য করে না। কোভিডের সময় ৮০ কোটি দরিদ্র মানুষ বিনামূল্যে রেশন পেয়েছেন। বিজেপি সরকার ৪ কোটি গরিবকে স্থায়ী বাড়ি দিয়েছে। কোনও ভেদাভেদ ছাড়াই সব ধর্মের মানুষকে এসব বাড়ি দেওয়া হয়েছে।”

Releated Posts

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026

হাবড়া স্টেশনে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ হকার ও ব্যবসায়ীদের

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবরা রেলওয়ে স্টেশন চত্বরে মঙ্গলবার ভোরে রেলের ব্যাপক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top