News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সার্ভিস রাইফেলের গুলিতে মৃত্যু বিএসএফ জওয়ানের
Image

সার্ভিস রাইফেলের গুলিতে মৃত্যু বিএসএফ জওয়ানের

আগরতলা, ২৫ এপ্রিল : চলন্ত গাড়িতে নিজের সার্ভিস রাইফেলের গুলিতে মৃত্যু কর্তব্যরত বিএসএফ জওয়ানের।গতকাল রাত এগারোটার নাগাদ কাঞ্চনপুরে ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। নির্বাচনী রোড মার্চ শেষ করে ফেরার সময় ওই ঘটনাটি ঘটেছে। তবে ঘটনাটি আত্মহত্যা নাকি অন্যকিছু, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে।

জানা গিয়েছে, গতকাল রাত এগারোটা নাগাদ নির্বাচনী রোড মার্চ শেষ করে ক্যাম্পে ফিরছিলেন বিএসএফ জওয়ানরা। কাঞ্চনপুরের আই.এস.বি.টি সড়কে আসা মাত্র বাসের ভেতরে চলন্ত গাড়িতে নিজের সার্ভিস রাইফেলের গুলিতে মৃত্যু হয়েছে রাকশে নাগেশ কেশব (২৮)-এর গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে। তিনি মহারাষ্ট্রের বাসিন্দা ছিলেন। তাছাড়া তিনি বিএসএফের ১৯৯ ব্যাটালিয়নের সি-কোম্পানিতে কর্মরত ছিলেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঞ্চনপুর হাসপাতালে পাঠানো হয়েছে। কিন্তু ঘটনাটি আত্মহত্যা নাকি অন্যকিছু , তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।

Releated Posts

যাত্রাপুর থানা প্রাঙ্গণে মাটির নিচ থেকে জল ও ধোঁয়া উঠার ঘটনায় চাঞ্চল্য, তদন্তে মিলল বৈদ্যুতিক ত্রুটির সূত্র

আগরতলা, ৭ আগস্ট: শুক্রবার সকালে যাত্রাপুর থানা প্রাঙ্গণে হঠাৎ মাটির নিচ থেকে বুদবুদ আকারে জল বের হতে এবং…

ByByReshmi Debnath Aug 7, 2026

ধর্মনগরে বেহাল ট্রাফিক ব্যবস্থা, যানজটে অতিষ্ঠ শহরবাসী, নজরদারির অভাবে প্রশ্নের মুখে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৭ আগস্ট: ধর্মনগর শহরের ট্রাফিক ব্যবস্থার বেহাল দশা নিয়ে ফের ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

ধর্মনগর হাসপাতাল বিতর্কে মুখ খুললেন চিকিৎসকরা, হামলার অভিযোগে এফআইআর

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৭ আগস্ট: ধর্মনগর জেলা হাসপাতালে বৃহস্পতিবারের ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার উত্তর ত্রিপুরা জেলা হাসপাতালের ট্রমা…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

গ্রামীণ পানীয় জল পরিষেবা আরও শক্তিশালী করতে রাজ্যের নতুন  অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স নীতি, দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস

আগরতলা, ৭ আগস্ট: কেন্দ্রীয় প্রকল্প জল জীবন মিশন-এর আওতায় গ্রামীণ পানীয় জল সরবরাহ ব্যবস্থাকে দীর্ঘমেয়াদি, নিরবচ্ছিন্ন ও আরও…

ByByReshmi Debnath Aug 7, 2026
Scroll to Top