News Flash

  • Home
  • দিনের খবর
  • দেশের বিকাশের জন্য স্থিতিশীল সরকারের গুরুত্ব মধ্যপ্রদেশ ভালো করেই জানে : প্রধানমন্ত্রী
Image

দেশের বিকাশের জন্য স্থিতিশীল সরকারের গুরুত্ব মধ্যপ্রদেশ ভালো করেই জানে : প্রধানমন্ত্রী

সাগর, ২৪ এপ্রিল (হি.স.): দেশের বিকাশের জন্য শক্তিশালী ও স্থিতিশীল সরকারের গুরুত্ব কতটা, তা মধ্যপ্রদেশ ভালো করেই জানে। বুধবার মধ্যপ্রদেশের সাগরের এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “সঠিক নীতি ও সঠিক দূরদৃষ্টি থাকলেই উন্নয়ন সম্ভব হয়। তাই দেশ হোক অথবা মধ্যপ্রদেশ, উন্নয়ন তখনই হয়েছে যখন কংগ্রেস চলে গিয়েছে ও আর বিজেপি এসেছে।”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “কংগ্রেসের সময় মধ্যপ্রদেশের পরিচয় ছিল বিমারু রাজ্যের, এখন সেই মধ্যপ্রদেশ বিজেপি সরকারের অধীনে উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছে যাচ্ছে।” প্রধানমন্ত্রীর কথায়, “করোনার সংকট এসেছিল, মোদী নিশ্চিত করেছে, আপনাদের রান্নাঘরে রেশনের কোনও অভাব হবে না। এখনও দেশের কোটি কোটি রান্নাঘরে প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনার শস্য রান্না করা হয়। আমি আমাদের মা-বোনদের এই গ্যারান্টি দিচ্ছি যে আগামী পাঁচ বছর রেশন নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না।”

Releated Posts

বন্দে ভারত এক্সপ্রেসে দেশের প্রথম জীবন্ত হৃদ্‌যন্ত্র পরিবহন, সুরাট থেকে আমদাবাদে সফল ঐতিহাসিক অভিযান

আমদাবাদ/সুরাট, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের রেল ইতিহাসে প্রথমবার ট্রেনে জীবন্ত হৃদ্‌যন্ত্র (লাইভ হার্ট) পরিবহনের নজির গড়ল ভারতীয় রেল।…

ByByNews Desk Jul 31, 2026

জেলবন্দি কাউন্সিলরকে ছয় মাসের ছুটি মঞ্জুর, তিরুবনন্তপুরম কর্পোরেশনে তুমুল বিতর্ক

তিরুবনন্তপুরম, ৩১ জুলাই (আইএএনএস): কেরলের তিরুবনন্তপুরম কর্পোরেশন কাউন্সিলে তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যেই জেলবন্দি বিজেপি কাউন্সিলর আর. সুগতনের ছয়…

ByByNews Desk Jul 31, 2026

বিবাহিত কন্যাকে করুণাভিত্তিক চাকরি থেকে বঞ্চিত করা যাবে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): শুধু বিবাহিত হওয়ার কারণে কোনও কন্যাকে করুণাভিত্তিক (কমপ্যাশনেট) নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত করা যাবে…

ByByNews Desk Jul 31, 2026

ওয়াকফ সম্পত্তিতে অনিয়মের প্রমাণ জমা, সমাজবাদী পার্টির বিরুদ্ধে হুমকির অভিযোগ শাহাবুদ্দিন রাজভির

বেরেলি, ৩১ জুলাই (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মৌলানা শাহাবুদ্দিন রাজভি বেরেলভি সমাজবাদী পার্টি (এসপি)-র সঙ্গে যুক্ত…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top