News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কুখ্যাত ছিনতাইবাজ ও তার সহযোগীদের আটক করে পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী
Image

কুখ্যাত ছিনতাইবাজ ও তার সহযোগীদের আটক করে পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২২ এপ্রিল: কুখ্যাত ছিনতাইবাজ তথা নেশাকারবারি জুয়েল আহমেদ সহ তার তিন সহযোগীকে আটক করে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী। ঘটনার সোমবার দুপুরে বিশালগড় থানাধীন ঘনিয়ামারা এলাকায়। এই জুয়েল আহমেদ দুবার এনডিপিএস মামলায় ও একবার চিটিং মামলায় জেল খেটে এসেছে।

সম্প্রতি বিশালগড় থেকে বক্সনগর রোডে যাওয়া সমস্ত দু’নম্বরি গাড়িগুলিকে আটক করে তাদের কাছ থেকে অর্থ আদায় করা হচ্ছে তার  পেশা। সোমবারও পুরোনো একই কায়দায় ঘনিয়ামারা এলাকার একটি ক্লাবের নাম করে গাড়ি থেকে অর্থ আদায় করতে গিয়ে স্হানীয়দের নজরে পড়ে বিষয়টি। সঙ্গে সঙ্গেই জুয়েল সহ তার তিন সহযোগী বাদল হোসেন, রাকিব হোসেন ও দেলোয়ার হোসেনকে আটক করে উত্তম মধ্যম দিয়ে বিশালগড় থানার পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা।

Releated Posts

বর্ধিত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সোনামুড়া ইলেকট্রিক অফিসে তালাবন্দি, বিক্ষোভে উত্তাল এলাকা

সোনামুড়া, ৩ আগস্ট: বর্ধিত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সোমবার সোনামুড়া বিদ্যুৎ দপ্তরের অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হন এলাকার…

ByByReshmi Debnath Aug 3, 2026

আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাদ্যসামগ্রী সংক্রান্ত অভিযোগে আকস্মিক পরিদর্শনে মন্ত্রী বিকাশ দেববর্মা

আগরতলা, ৩ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি রোডস্থিত ড. বি. আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাদ্যসামগ্রী সংক্রান্ত অনিয়মের অভিযোগের…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

সোনামুড়ায় যৌথ বাহিনীর বড়সড় মাদকবিরোধী অভিযান, ধ্বংস ৭ লক্ষ গাঁজার চারা; বাজারমূল্য প্রায় ৭০ লক্ষ টাকা

আগরতলা, ৩ আগস্ট: সিপাহিজলা জেলার সোনামুড়া মহকুমায় যৌথ বাহিনীর পরিচালিত এক বৃহৎ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজার চারা,…

ByByReshmi Debnath Aug 3, 2026

জাতীয় মঞ্চে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন ধর্মনগরের বর্ষা দাস, জিতলেন ‘স্পার্ক মিস ইন্ডিয়া ২০২৬’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর খেতাব

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২ আগস্ট: জাতীয় স্তরের সৌন্দর্য ও ব্যক্তিত্ব প্রতিযোগিতা ‘স্পার্ক মিস ইন্ডিয়া ২০২৬’-এ ত্রিপুরার একমাত্র প্রতিনিধি…

ByByTaniya Chakraborty Aug 3, 2026
Scroll to Top