আগরতলা, ২২ এপ্রিল : পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে আজ থেকে অত্যাবশ্যকীয় পরিষেবায় নিযুক্ত কর্মীদের পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ আগরতলা শিশু বিহার স্কুলে তাঁরা ভোটাধিকার প্রয়োগ করেছেন।
অত্যাবশ্যকীয় পরিষেবার সাথে যারা যুক্ত রয়েছেন আবেদনের ভিত্তিতে তাঁরা আজ ভোটাধিকার প্রয়োগ করেছেন। পূর্ব ত্রিপুরা আসনের অন্তর্গত মহকুমা সদরগুলিতে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ চলছে।আজ সাংবাদিক সহ অত্যাবশ্যকীয় পরিষেবার সাথে যুক্তরা ভোটাধিকার প্রয়োগ করছেন ।



















