News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে মোট ভোট পড়েছে ৮১.৪৮ শতাংশ, সর্বাধিক ভোটদান ভোটসূর্যমনিনগরে, সর্বনিম্ন রামনগরে
Image

পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে মোট ভোট পড়েছে ৮১.৪৮ শতাংশ, সর্বাধিক ভোটদান ভোটসূর্যমনিনগরে, সর্বনিম্ন রামনগরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ এপ্রিল: পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে মোট ৮১. ৪৮ শতাংশ ভোট পড়েছে। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে মোট ভোটারের সংখ্যা ১৪ লক্ষ ৬৩ হাজার ৫২৬ জন। তার মধ্যে ভোট দান করেছেন ১১ লক্ষ ৯২ হাজার ৪৩৫ জন। মোট পুরুষ ভোটারের এর সংখ্যা ৭ লক্ষ ৩৪ হাজার ১৩৩ জন। তার মধ্যে ভোট দান করেছেন ৬ লক্ষ ৪৩৭ জন পুরুষ ভোট। এই লোকসভা কেন্দ্রে মোট মহিলা ভোটারের সংখ্যা ৭ লক্ষ ২৯ হাজার ৩৩৭ জন। তার মধ্যে ভোটদান করেছেন ৫ লক্ষ ৯১ হাজার ৯৬৩ জন ভোটার। এদিকে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৫৬ জন। তার মধ্যে ভোটদান করেছেন ৩৫ জন।

পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনেপশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে সবথেকে বেশি ভোট পড়েছে ১৮ সূর্যমনি নগর বিধানসভা কেন্দ্রে। এই বিধানসভা কেন্দ্রে মোট ভোট পড়েছে ৮৬.৭৭ শতাংশ। এই বিধানসভা কেন্দ্রে মোট ভোটার ৫৪ হাজার ৯৩৯ জন। যার মধ্যে ২৭৫৭৩ জন পুরুষ ভোটার, ২৭৩৬৬ জন মহিলা ভোটার। ৫৪৯৩৯ জন ভোটারের মধ্যে এই বিধানসভায় এলাকায় ভোট প্রদান করেছেন ৪৭ হাজার ৬৭২ জন। যার মধ্যে পুরুষ ভোটার ২৩ হাজার ৯৩২ জন। মহিলা ভোটার ২৩৭৪০ জন।

এই লোকসভা নির্বাচনে পশ্চিম আসনে সবথেকে কম ভোট পড়েছে রামনগর বিধানসভা কেন্দ্রে। সেখানে মোট ভোট পড়েছে ৭২.৭০ শতাংশ। এই বিধানসভা কেন্দ্রে পুরুষ প্রচারের সংখ্যা ২২০৭৪ জন, যার মধ্যে ভোটদান করেছেন ১৬৩০৪ জন। একইভাবে মহিলা ভোটারের সংখ্যা ২৩৬৭৯ জন, তার মধ্যে ভোট দান করেছেন ১৬৯৬১ জন। এ বিধানসভা এলাকায় মোট ভোট পড়েছে ৩৩২৬৫ টি।

এছাড়া পশ্চিম ত্রিপুরা বিধানসভা আসনে সিমনা কেন্দ্রে মোট ৭৭.৫৭ শতাংশ ভোট পড়েছে। মোহনপুর বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছে ৮৫. ৩৪ শতাংশ। বামুটিয়া তে ভোট পড়েছে ৮৫.৬৬ শতাংশ। বড়জলা বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছে ৮২.৯৩ শতাংশ। খয়েরপুরে ৮১.০৩ শতাংশ, আগরতলায় ৭৯.৮৮ শতাংশ, বড়দোয়ালিতে ৭৫.৬৭ শতাংশ, বনমালীপুরে ৭৬.৩৫ শতাংশ, মজলিশপুরে ৮৩.০৭ শতাংশ ভোট পড়েছে। উল্লেখ্য প্রত্যেকটি বিধানসভা এলাকাতেই ৭০% এর উপরে ভোট প্রদান করা হয়েছে। এদিকে বেশিরভাগ বিধানসভা এলাকাতেই ৮০% এর উপরে ভোট দান করেছেন জনগণ।

Releated Posts

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026

বেনামি অভিযোগে আইন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের বিরুদ্ধে মানবাধিকার কমিশনের পদক্ষেপে হাইকোর্টের স্থগিতাদেশ

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বেনামি অভিযোগের ভিত্তিতে ত্রিপুরা ল’ ইউনিভার্সিটির রেজিস্ট্রার নচিকেতা মিত্তলের বিরুদ্ধে ত্রিপুরা মানবাধিকার কমিশন-এর শুরু করা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

গাড়ির ধাক্কায় গুরুতর আহত মহিলা, চোখের চিকিৎসার জন্য পরিবারের সাহায্যের আবেদন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: গত ৩১ আগস্ট আগরতলা শহরের আখাউড়া রোড এলাকায় পুলিশ সুপারের গাড়ির ধাক্কায় আহত আয়েশা খাতুন।…

ByByTaniya Chakraborty Sep 15, 2026
Scroll to Top