News Flash

  • Home
  • খেলা
  • টি-২০ : অরিন্দমের মারকুটে ব্যাটিং জেসিসি নকআউট সংহতি ফাইনালে
Image

টি-২০ : অরিন্দমের মারকুটে ব্যাটিং জেসিসি নকআউট সংহতি ফাইনালে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। তিন বোলারের দাপট, সঙ্গে অরিন্দমের ব্যাটিং। সব মিলে জয়জয়কার সংহতির। সাত উইকেটে দারুন এক জয় ছিনিয়ে সংহতি টি-টোয়েন্টি ক্লাব ক্রিকেটের ফাইনালে প্রবেশ করেছে। ব্যাটার্সরা প্রত্যাশিত প্রশস্ত ব্যাটে রান সংগ্রহ করতে পারেনি বলে জয়নগর ক্রিকেট ক্লাবের সেমিফাইনালে থেকে নকআউট হতে হলো। দুর্দান্ত ৭ উইকেটে জয় ছিনিয়ে সংহতি টিসিএ আয়োজিত সমীরণ চক্রবর্তী মেমোরিয়াল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে খেলবে। শনিবার দুপুর একটায় পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে ম্যাচ শুরুতে টস জিতে জয়নগর ক্রিকেট ক্লাব প্রথমে ব্যিটিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত কুড়ি ওভার শেষ হওয়ার ৪ বল বাকি থাকতে জেসিসি ৯৫ রানে ইনিংস গুটিয়ে নেয়। দলের পক্ষে হিমাংশু সিংহের ২৬ রান এবং পল্লব দাসের ২৫ রান উল্লেখ করার মতো। সংহতির অমরেশ দাস আট রান এবং যশজিৎ ও চিরঞ্জিত পাল তেইশ রান করে দিয়ে প্রত্যেকে তিনটি করে উইকেট তুলে নিয়েছে। পাল্টা ব্যাট করতে নেমে সংহতি ১৪.৫ ওভার খেলে ৩ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়। ৪৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে সংহতি সমস্যার আঁচ করতে পারলেও অরিন্দম বর্মনের মারকুটে ব্যাট দলকে সহজে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়। অরিন্দম ২১ বল খেলে তিনটি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে অপরাজিত ভূমিকায় ৪৫ রান সংগ্রহ করে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছানোর পাশাপাশি প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও পায়। জেসিসি-র শুভম ঘোষ, ইন্দ্রজিৎ দেবনাথ ও অনিকেত শর্মা প্রত্যেককে একটি করে উইকেট পেয়েছে।

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top