News Flash

  • Home
  • দেশ
  • “কে কী বলবে তা আপনারা কেন শুনবেন”, সমবেতদের উদ্দেশে প্রশ্ন মমতার
Image

“কে কী বলবে তা আপনারা কেন শুনবেন”, সমবেতদের উদ্দেশে প্রশ্ন মমতার

মালদা, ২০ এপ্রিল (হি.স.) : ‘এক নেতা এক দেশ, এক নেতা একটাই খাবার। বলছে মাছ খাবেন না খবরদার। মাংস খাবেন না খবরদার। ডিম খাবেন না। খবরদার, যা বলবে তা শুনতে হবে?” শনিবার মালদায় লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে কেন্দ্রকে এভাবেই আক্রমণ করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গাজোলের মহাবিদ্যালয়ের মাঠে তিনি এদিন তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জনসভা করেন।

মমতা বলেন, “কে কী বলবে তা আপনারা কেন শুনবেন? আমাদের এখানে মায়েরা নীল ষষ্ঠী, শীতলা ষষ্ঠী করে না! সেদিন কি তাঁরা উপোস করে না! উত্তরপ্রদেশে বন্ধ করে দিয়েছে, রাজস্থানে শুনেছি বন্ধ করে দিয়েছে। বাংলায় কিছু করতে পারে না কেন জানেন? কারণ এখানে আমি আপনাদের জন্য রয়্যাল বেঙ্গল টাইগার আছি। এখানে হাত ছোঁয়াতে দেব না।” দিল্লিতে সরকার গড়ার হুংকার শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। তিনি বলেন, ‘কর্মশ্রী, জব কার্ড হোল্ডারদের ৫০ দিনের কাজের গ্যারান্টি দিলাম। আর কেউ যদি তাঁর বেশি করতে চান ৬০ দিনও করুন। এটা রাজ্য সরকার করবে। দিল্লি করবে না। এটা আমরা থাকলে হবে, দিল্লি থাকলে হবে না। দিল্লিতে আমাদের সরকার আসবে, বিশ্বাস রাখুন।’এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কাউকে কাউকে বলছে অনেক টাকা দেব। কাউকে বলছে পাঁচ কোটি দেব, কাউকে বলছে দশ কোটি দেব। তুই সাইলেন্ট থাক। আর ভোটটা আমার হয়ে করে নে। না হলে সিবিআই-ইডি ধরবে। ওরা তো ক্ষমতাতেই আসবে না। বাংলায় ২০২১-এর নির্বাচনের আগে বিজেপি কী বলেছিল? ইস বার ২০০ পার, ১০০-ও পার করতে পারেনি।’তাঁর সংযোজন, ‘মালদা একটা বর্ধিষ্ণু এলাকা। মালদার থেকে শুধু ভোট নিয়ে গিয়েছে। বরকতদাকে শ্রদ্ধা করি। তিনি যতদিন ছিলেন আমাদের আপত্তি ছিল না। খগেন মুর্মুকে জিজ্ঞাসা করুন, মালদার মানুষ যখন বিপদে পড়েন তিনি কোথায় ছিলেন?’

Releated Posts

বিভিন্ন রাজ্যে নতুন সাংগঠনিক সম্পাদক নিয়োগ বিজেপির

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বৃহস্পতিবার বিভিন্ন রাজ্যে জাতীয় যুগ্ম সাধারণ…

ByByNews Desk Sep 24, 2026

বিধানসভা নির্বাচন পর্যন্ত পাঞ্জাবে এসআইআর স্থগিতের দাবি কংগ্রেসের

চণ্ডীগড়, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবে আগামী ছয় মাসের মধ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে রাজ্যে ভোটার…

ByByNews Desk Sep 24, 2026

যোধপুরের কারখানায় বিস্ফোরণ: আগুন নিয়ন্ত্রণে, আহত ১৪ দমকলকর্মীর মধ্যে ৪ জনের অবস্থা সংকটজনক

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের যোধপুরের বাসনি এলাকায় হস্তশিল্পের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় রাসায়নিক ভর্তি ড্রামে বিস্ফোরণের…

ByByNews Desk Sep 24, 2026

দুর্গাপুজো-দীপাবলিতে সাশ্রয়ী দামে চিনি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার ও শিল্পমহল: ইসমা

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন উৎসবের মরশুমে, বিশেষ করে দশেরা ও দীপাবলির সময় সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী দামে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top