News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জাতি-জনজাতি সকল অংশের জনগণের আস্থা ও বিশ্বাসের অপর নাম মোদী : মুখ্যমন্ত্রী
Image

জাতি-জনজাতি সকল অংশের জনগণের আস্থা ও বিশ্বাসের অপর নাম মোদী : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ এপ্রিল : জাতি-জনজাতি সকল অংশের জনগণের আস্থা ও বিশ্বাসের অপর নাম নরেন্দ্র মোদী ।আজ করমছড়ায় পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি প্রার্থীর সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় একথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা ।

তাঁর দাবি, জাতপাতের রাজনীতি করে ২৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম। জনগণকে ভয় দেখানোর রাজনীতি করত তারা। প্রধানমন্ত্রী বলেছেন দেশে চারটি জাত আছে- মহিলা, গরিব, যুব এবং কৃষক। এই চার জাতের উন্নয়ন হলেই দেশের উন্নয়ন সম্ভব, মুখ্যমন্ত্রী জোর গলায় বলেন।

তিনি বলেন , লোকসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ন।কারণ, আগামীদিনে নতুন দেশ নির্মাণে রূপরেখা তৈরী করা হবে। বিগত দিনে হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা হত। কিন্তু ২০১৪ সালের পর হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা হয়নি, বলে দাবি তাঁর।

তাঁর কটাক্ষ, কেরলে সিপিএম ও কংগ্রেস একে অপরের বিরুদ্ধে লড়াই করছে। আর ত্রিপুরার সিপিএম ও কংগ্রেসের অশুভ জোট হয়েছে।সিপিমের আমলে বহু কংগ্রেসকর্মীদের খুন হয়েছে। এখনো সেই রক্তে মাখা হাত শুকায়নি। দুর্ভাগ্যের বিষয়, আজ সেই কংগ্রেস ও সিপিএম নিজের অস্তিত্ব রক্ষা করতে জোট হয়েছে। তাই জনগণকে তিনি এই অশুভ শক্তি থেকে বাঁচার জন্য সাবধান করেছেন।

Releated Posts

সোমনাথ যাত্রায় ৭০ পুণ্যার্থী, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর: সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ‘সোমনাথ স্বাভিমান’ পর্বে অংশগ্রহণ করতে রাজ্যের…

ByByReshmi Debnath Sep 24, 2026

‘ভোট চুরি, আইন চুরি, প্রতিষ্ঠান চুরি’: জ্ঞানেশের পদত্যাগ দাবি রাহুলের

অভিজিৎ রায় চৌধুরী, নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগ দাবি করলেন লোকসভার বিরোধী…

ByByReshmi Debnath Sep 24, 2026

রাজ্যবাসীর কাছে দ্রুত ন্যূনতম চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: রাজ্যবাসীর কাছে দ্রুত ন্যূনতম চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার সারা রাজ্যেই আরোগ্য মন্দির গড়ে…

ByByReshmi Debnath Sep 24, 2026

অব্যবহৃত চা-বাগানের জমি শিল্প ও পর্যটন প্রকল্পে ব্যবহারের পরিকল্পনা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: ত্রিপুরায় চা চাষের জন্য বরাদ্দ করা হলেও বর্তমানে অব্যবহৃত জমি শিল্প ও পর্যটন প্রকল্পের জন্য…

ByByTaniya Chakraborty Sep 24, 2026
Scroll to Top