News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিদ্যুত পরিষেবার দাবিতে পথ অবরোধে সামিল প্রমীলা বাহিনী
Image

বিদ্যুত পরিষেবার দাবিতে পথ অবরোধে সামিল প্রমীলা বাহিনী

আগরতলা, ২০ এপ্রিল : বিদ্যুত পরিষেবার দাবিতে পথ অবরোধে সামিল হয়েছেন বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত পশ্চিম বড়জলা এলাকার প্রমীলা বাহিনীরা । তীব্র দাবদাহের মধ্যে প্রায় ৪ দিন যাবৎ বিদ্যুতের সমস্যায় ভুগছেন তাঁরা। অবশেষে আজ সকালে সমস্যার সমাধান না পেয়ে সড়ক অবরোধে বসেন তাঁরা। অবরোধের জেরে যানচলাচল ব্যাহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা এবং অবরোধকারীদের সাথে কথা বলেছে। প্রশাসন আশ্বাস দিয়েছে, এই বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের সাথে আলোচনা করা হবে। ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ প্রত্যাহার করেন স্থানীয় মানুষ।

জনৈক অবরোধকারী জানিয়েছেন, প্রায় ৪ দিন যাবৎ বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত পশ্চিম বড়জলা এলাকায় বিদ্যুৎ সমস্যায় ভুগছেন এলাকাবাসী। তাঁদের অভিযোগ, এ বিষয়ে বিদ্যুৎ দপ্তরের নিকট মৌখিক ও লিখিত অভিযোগ করা হলেও সমস্যার সমাধানে কেউ কর্ণপাত করেননি। এমনকি সংস্থার কর্মীরা সংশ্লিষ্ট এলাকায়ও যাওয়ার প্রয়োজনবোধ করেননি। তাই, জনগণ বাধ্য হয়ে আজ সকালে বিদ্যুৎ পরিষেবার দাবিতে সড়ক অবরোধ করেন। তাঁদের দাবি, নিয়মিত ওই এলাকায় জল সরবরাহ ও বিদ্যুৎ পরিষেবা প্রদান করতে হবে। এই অবরোধের জেরে রাস্তার দুই ধারে যান চলাচল স্তব্দ হয়ে পড়েছিল। তাতে যাত্রী দূর্ভোগ চরমে পৌঁছেছিল।

অবরোধের খবর পেয়ে প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা ছুটে গেছে। আধিকারিক অবরোধকারীদের সাথে কথা বলেন এবং এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের সাথে আলোচনা করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। ওই আশ্বাসের ভিত্তিতে অবরোধ প্রত্যাহার করেন গ্রামবাসী।

Releated Posts

আগামী তিন দিন ত্রিপুরায় ভারী বৃষ্টির সতর্কতা, বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস

আগরতলা, ১৪ জুলাই: আগামী তিন দিন ত্রিপুরার বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর…

ByByReshmi Debnath Jul 14, 2026

হরমুজ প্রণালীতে ২০% টোলের প্রস্তাব থেকে সরে এলেন ট্রাম্প

ওয়াশিংটন, ১৪ জুলাই : হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজের পণ্যের ওপর ২০ শতাংশ টোল আরোপের প্রস্তাব থেকে সরে…

ByBySandeep Biswas Jul 14, 2026

প্রধানমন্ত্রীর ভিশন অনুসরণ করে সরকার উন্নয়ন এজেন্ডায় কাজ করছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ জুলাই: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ বলেছেন যে ত্রিপুরা সরকার রাজ্য ও জনগণের উন্নয়ন ও…

ByByReshmi Debnath Jul 14, 2026

তিনি বিশ্বের সেরা আইনজীবীদের নিয়ে আসুন: শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনকে স্বাগত জানাল বাংলাদেশ

ঢাকা, ১৪ জুলাই : ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার প্রধান…

ByBySandeep Biswas Jul 14, 2026
Scroll to Top