News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজনগর এলাকা থেকে উদ্ধার সাত দিনের শিশু পুত্র
Image

রাজনগর এলাকা থেকে উদ্ধার সাত দিনের শিশু পুত্র

আগরতলা, ২০ এপ্রিল: ত্রিপুরা থেকে সাত দিন বয়সী এক শিশু পুত্র উদ্ধার। চাইল্ড লাইনের তৎপরতায় তেলিয়ামুড়ার রাজনগর এলাকা থেকে ওই শিশুকে উদ্ধার করা হয়েছে। ওই ঘটনার গোটা এলাকা জুড়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, ধলাই জেলার মনু এলাকা থেকে তেলিয়ামুড়ার রাজনগর গ্রামের এক স্বামী পরিত্যক্তা মহিলা সাত দিন বয়সী এক বাচ্চাকে নিজ বাড়িতে নিয়ে আসে। বিষয়টা জানাজানি হতেই এলাকা জুড়ে গুঞ্জন তৈরি হয়। একটা সময়ে খবর গিয়ে পৌঁছায় খোয়াই চাইল্ড লাইনে। এরপর চাইল্ড লাইনের কর্মী স্থানীয় পুলিশ কর্মীদের সাথে করে নিয়ে ওই মহিলার বাড়িতে গিয়ে শিশু পুত্রটির হদিশ পায়।এরপর যেহেতু মহিলাটি সংশ্লিষ্ট শিশু পুত্রের ব্যাপারে কোন প্রকারের কাগজপত্র দেখাতে পারেনি সেই কারণে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করার জন্য চাইল্ড লাইন কর্তৃপক্ষ শিশু টিকে নিজেদের দায়িত্বে নিয়ে যায়।

এই বিষয়ে খোয়াই চাইল্ড লাইনের তরফ থেকে দাবি করা হয়েছে, মহিলা ওই শিশু পুত্রটিকে অনৈতিকভাবে মনুর কোন একটা জায়গা থেকে এনেছে।তবে এর পেছনে অন্য কোন বিষয় জড়িত রয়েছে কিনা তা তদন্তে বেরিয়ে আসবে বলেও জানানো হয়েছে।

Releated Posts

সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে বিধানসভার কমিটির বৈঠক, ১২ আগস্ট গণ্ডাতুইসা সফরের সিদ্ধান্ত

আগরতলা, ১৪ জুলাই: ত্রিপুরা বিধানসভার ‘কমিটি অন গভর্নমেন্ট অ্যাসুরেন্সেস’ (সরকারি প্রতিশ্রুতি সংক্রান্ত কমিটি)-এর এক গুরুত্বপূর্ণ বৈঠক মঙ্গলবার বিধানসভা…

ByByReshmi Debnath Jul 15, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে স্বাস্থ্য পরিষেবা ও স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পদক্ষেপ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই: হাসপাতালের সামগ্রিক স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখতে এবং পরিকাঠামোগত মান উন্নয়নের লক্ষ্যে আজ স্বাস্থ্য…

ByByReshmi Debnath Jul 14, 2026

আগরতলায় ১৬ জুলাই শুরু হচ্ছে ইসকনের রথযাত্রা, উদ্বোধন করবেন রাজ্যপাল

আগরতলা, ১৪ জুলাই: আগামী ১৬ জুলাই, বৃহস্পতিবার দুপুর ৩টায় আগরতলার আশ্রম চৌমুহনীস্থিত ইসকন হরেকৃষ্ণ মন্দির প্রাঙ্গণ থেকে ঐতিহ্যবাহী…

ByByReshmi Debnath Jul 14, 2026

পশ্চিম ত্রিপুরায় জনগণনা ২০২৭ উপলক্ষ্যে জেলা স্তরের কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই: জনগণনা ২০২৭ উপলক্ষ্যে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে আজ পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের অফিসের…

ByByReshmi Debnath Jul 14, 2026
Scroll to Top