News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পালিত হচ্ছে জনজাতিদের প্রধান উৎসব গড়িয়া পূজা
Image

পালিত হচ্ছে জনজাতিদের প্রধান উৎসব গড়িয়া পূজা

আগরতলা, ২০ এপ্রিল : উপজাতিদের প্রধান উৎসব গড়িয়া পূজা৷ রাজ্যের সর্বত্র যথাযোগ্য মর্যাদায় ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে বাবা গড়িয়ার পুজো হয়েছে৷রাজ্যের উপজাতিদের প্রধান উৎসব গরিয়া পূজা কে কেন্দ্র করে রাজ্যের সর্বত্র ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়৷ ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে রাজ্যের উপজাতি অংশের মানুষ বাবা গড়িয়া পূজা যথাযোগ্য মর্যাদায় করেছেন৷ গড়িয়া পূজা কে কেন্দ্র করে গত প্রায় এক মাস ধরে উপজাতি মানুষের মধ্যে নানারকম প্রস্তুতি চলছিল৷ প্রতি বছর বৈশাখ মাসের ৭ তারিখ বাবা গড়িয়া পূজা হয়৷

গড়িয়া পূজা উপলক্ষ্যে সকল রাজ্যবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ ) মানিক সাহা, বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী রতন লাল নাথ ও মন্ত্রী সুধাংশু দাস।

বিশেষ করে উপজাতি অধ্যুষিত এলাকাগুলোতে বাবা গড়িয়ার পূজাক কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশে পরিলক্ষিত হচ্ছে৷ রাজধানী আগরতলা শহর এলাকায় যেসব স্থানে উপজাতি বংশের মানুষের বসবাস সেখানেও বাবা গড়িয়া পূজাকে কেন্দ্র করে বিপুল উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়৷ ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি সার্বজনীনভাবেও বাবা গড়িয়া পূজা হচ্ছে রাজধানী আগরতলা শহর ও শহরতলীর এলাকায়৷ ধনী-গরীব নির্বিশেষে সকল উপজাতীয় অংশের বাড়িঘরে বাবা গড়িয়া পূজিত হচ্ছে৷ গড়িয়া পূজা সাধ্যমত সবাই বলি দেন৷ রাজ্যের উপজাতির মধ্যে এই বলি প্রথা আদি অনন্ত কাল ধরে চলে আসছে৷ গড়িয়া পূজা সম্পর্কে বিস্তারিত তথ্য জানান পুরোহিত চন্তাই৷রাজধানী আগরতলা শহর এলাকার উজান অভয়নগরে উদ্যোগে সর্বজনীনভাবে বাবা গড়িয়ার পূজা হয়৷ গড়িয়া পূজা উপলক্ষে উজান অভয়নগরে মেলা বসে৷

পূজা কমিটির সম্পাদক জানান গড়িয়া উৎসব কার্যত উপজাতিদের প্রধান উৎসব হলেও রাজ্যের জাতি উপজাতি উভয় অংশের মানুষ গড়িয়া পূজার আনন্দ উল্লাসে মেতে ওঠেন৷ এবছরও তার তেমন কোনো ব্যতিক্রম ঘটেনি৷

Releated Posts

টেট উত্তীর্ণদের উপর জলকামান, পুলিশি আচরণের নিন্দায় বিরোধী দলনেতা

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ এবং জলকামান ব্যবহারের ঘটনায় তীব্র নিন্দা জানালেন বিরোধী দলনেতা। বৃহস্পতিবারের…

ByByReshmi Debnath Sep 24, 2026

মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে গেল অভিযুক্ত, বিশ্রামগঞ্জে ফের গ্রেপ্তার

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক অভিযুক্তের বিরুদ্ধে। বাথরুমে যাওয়ার কথা বলে…

ByByReshmi Debnath Sep 24, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে ৯০ শতাংশ নিশ্চিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে কমপক্ষে ৯০ শতাংশ নিশ্চিত বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByReshmi Debnath Sep 24, 2026

ধর্মনগরে বর্ণালী গোস্বামীর কুশপুতুল দাহ, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এবিভিপির বিক্ষোভ

, ধর্মনগর, ২৪ সেপ্টেম্বর:ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে এক এবিভিপি কার্যকর্তার বাবাকে মারধরের অভিযোগে উত্তেজনা…

ByByTaniya Chakraborty Sep 24, 2026
Scroll to Top