News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মদ বিরোধী অভিযানে সাফল্য পেল প্রশাসন, উদ্ধার লক্ষাধিক টাকার দেশী মদ
Image

মদ বিরোধী অভিযানে সাফল্য পেল প্রশাসন, উদ্ধার লক্ষাধিক টাকার দেশী মদ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৯ এপ্রিল: লোকসভা নির্বাচনে ভোট পর্ব শান্তিপূর্ণভাবে অতিবাহিত করার লক্ষ্যে মদবিরোধী অভিযানে নেমেছে আবগারি দপ্তর। প্রতিদিন রাজ্যের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে দেশি ও অবৈধ মজুদ বিলেতি মদ বাজেয়াপ্ত করা হচ্ছে। পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে আগামী ২৬শে এপ্রিল লোকসভা নির্বাচন হতে চলেছে। এই নির্বাচনের প্রাক্কালে আবগারি দপ্তর এবং প্রশাসনিক কর্মকর্তারা বহি রাজ্য থেকে এবং রাজ্যের মধ্যে  কতিপয় ব্যবসায়ী মদ বিক্রি করে অতিরিক্ত টাকা রোজগারে ব্যস্ত তাদের বিরুদ্ধে কার্যকারী পদক্ষেপ গ্রহণ করেছে আফগারি দপ্তর এবং প্রশাসনিক কর্মকর্তারা।

এর ফলস্বরূপ নেশা বিরোধী অভিযান চালিয়ে এবার প্রায় দুই লক্ষ টাকার দেশি ও বিলাতি মদ উদ্ধার করেছে আবগারি দপ্তর। দপ্তরের এএসআই রাখেশ সরকার জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত দপ্তরের ইনস্পেকটর অভিজিৎ দেববর্মার নেতৃত্বে পানিসাগর বাজার, পানিসাগর থানা এলাকার ভাল্লুক ছড়া ও ধর্মনগর থানাধিন কামেশ্বর লাল বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫২০ বোতল বিলাতি মদ, ১০০ বোতল বিয়ার সহ দেড় হাজার লিটার বাংলা মদ উদ্ধার করা হয়েছে। সাথে দুই মদ ব্যবসায়ীকে আটক করা হয়েছিলো। তাদের অভিযান স্থলে জামিন দেওয়া হয়েছে। তবে তাদের নাম প্রকাশ করেননি তারা। এই উদ্ধারকৃত মদের মূল্য বাজার মূল্য প্রায় দুই লক্ষ্য টাকা হবে তিনি জানিয়েছেন। এই ঘটনায় একটি মামলা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।

Releated Posts

২০২০ সালের আইন অমান্য আন্দোলনের মামলায় আদালতে হাজির বিধায়ক বীরজিত সিনহা ও আইনজীবী পূজন বিশ্বাস

আগরতলা, ১০ জুন: ২০২০ সালে কংগ্রেসের ডাকা আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলায় বুধবার আদালতে…

ByByReshmi Debnath Jun 11, 2026

চুরাইবাড়িতে পারিবারিক বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১০ জুন: উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানার অন্তর্গত দক্ষিণ বাঘন গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় পারিবারিক…

ByByReshmi Debnath Jun 11, 2026

যুবরাজনগরে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ২০ গবাদি পশু, পাচারচক্রের সন্ধানে তদন্ত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ জুন: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে যৌথ অভিযান…

ByByReshmi Debnath Jun 11, 2026

আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top