News Flash

  • Home
  • দিনের খবর
  • ৪ দিন ধরে লাগাতার পতন বাজারে, শুক্রবার ৬০০ পয়েন্ট পড়ল সেনসেক্স
Image

৪ দিন ধরে লাগাতার পতন বাজারে, শুক্রবার ৬০০ পয়েন্ট পড়ল সেনসেক্স

কলকাতা, ১৯ এপ্রিল, (হি.স.): গত ৪ দিন ধরে লাগাতার পতন বাজারে। শুক্রবারও বাজার খোলার সঙ্গে সঙ্গে ৬০০ পয়েন্ট পড়েছে সেনসেক্স। খারাপ অবস্থা নিফটিরও। যার ফলে শেষ ৪ দিনে প্রায় ৮ লক্ষ কোটি টাকা খুইয়েছেন বিনিয়োগকারীরা।

শনির দশা কাটছে না শেয়ারবাজারে। দেশের শেয়ার বাজারের এমন বেহাল পরিস্থিতির জন্য ইজরায়েল ও ইরানের যুদ্ধ আবহকেই দায়ী করছে বিশেষজ্ঞ মহল।

সাম্প্রতিক সময়ে কার্যত রেকর্ড গড়ে ৭৫ হাজারের গণ্ডি ছুঁয়ে ফেলেছিল সেনসেক্স। তবে শুধুমাত্র চলতি সপ্তাহে লাগাতার পতনের জেরে তা ৭২ হাজারে এসে ঠেকেছে। নিফটি ও ব্যাঙ্ক নিফটির অবস্থাও অত্যন্ত বেহাল।

এদিন বাজার খোলার পর ৬০৮ পয়েন্ট নেমে গিয়ে সেনসেক্স গিয়ে পৌঁছয় ৭১,৮০০ তে। নিফটি ১৭৩ পয়েন্ট পড়ে পৌঁছয় ২১,৮২২-এ। এই বেহাল পরিস্থিতি এখনই স্বাভাবিক হওয়ার আশা দেখছে না বিশেষজ্ঞ মহল। ফলে এখন বাজারে বিনিয়োগের ক্ষেত্রে আরও সাবধানী হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

এদিকে ইরান ও ইজরায়েল, ভারতের দুই বন্ধু দেশের মধ্যে চলতে থাকা যুদ্ধ পরিস্থিতি আরও খারাপের দিকে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞদের অনুমান এর প্রভাব এসে পড়ছে শেয়ার বাজারে।

হিন্দুস্থান সমাচার/ অশোক

Releated Posts

কাশ্মীরে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগে লস্কর প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে দ্বিতীয় জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

জম্মু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কাশ্মীরে সন্ত্রাসবাদীদের অস্ত্র, অর্থ ও নির্দেশ দেওয়ার অভিযোগে লস্কর-ই-তইবার (এলইটি) প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

মন্দিরে মাছের ভোগ নিয়ে দিলীপ ঘোষের সওয়াল, ‘উপাসনার পদ্ধতি আলাদা’

নিউটাউন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কৌশিকী অমাবস্যা উপলক্ষে কালীঘাট মন্দিরে গিয়ে মাছ-সহ ভোগ গ্রহণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

ByByNews Desk Sep 12, 2026

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top