News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিকাল ৫টা পর্যন্ত পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ৭৯.৭ শতাংশ এবং রামনগর উপনির্বাচনে ৬৭.৮১ শতাংশ ভোট পড়েছে
Image

বিকাল ৫টা পর্যন্ত পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ৭৯.৭ শতাংশ এবং রামনগর উপনির্বাচনে ৬৭.৮১ শতাংশ ভোট পড়েছে

আগরতলা, ১৯ এপ্রিল : ত্রিপুরায় ভোটগ্রহণ উৎসবের মেজাজে চলছে।বিকাল ৫টা পর্যন্ত পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ৭৯.৭ শতাংশ এবং রামনগর ৬৭.৮১ শতাংশ ভোট পড়েছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মানুষ ভোটাধিকার প্রয়োগ করছেন।

ত্রিপুরায় রেকর্ড সংখ্যক ভোটের হারের ইতিপূর্বেও নজির রয়েছে। দেশের মধ্যে ত্রিপুরা প্রথম সারির রাজ্যগুলির মধ্যে অন্যতম। সেক্ষেত্রে সকাল থেকেই বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন অস্বাভাবিক নয়। সকালে ভোট শুরু হওয়ার কয়েকটি ভোট কেন্দ্রে ইভিএম বিকলের খবর মিলেছিল। কিন্তু, কমিশনের তরফে তড়িঘড়ি ব্যবস্থা নেওয়ায় ভোটগ্রহণ প্রক্রিয়া স্বাভাবিক ভাবেই চলছে।

প্রসঙ্গত, সকাল নয়টা পর্যন্ত পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ১৫.৯ শতাংশ এবং রামনগর ১২.২৮ শতাংশ ভোট পড়েছে।সকাল এগারোটা পর্যন্ত পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ৩৪.৬ শতাংশ এবং রামনগর ২৭.৬২ শতাংশ ভোট পড়েছে। দুপুর ১টা পর্যন্ত পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ৫২.৬৭ শতাংশ এবং রামনগর ৪৩.০১ শতাংশ ভোট পড়েছে।দুপুর ৩টা পর্যন্ত পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ৬৮.১১ শতাংশ এবং রামনগর ৫৬.৬৮ শতাংশ ভোট পড়েছে।

Releated Posts

পঞ্চায়েত ধরোহর উদ্যোগে জাতীয় পর্যায়ের প্রকাশনায় ত্রিপুরার গ্রামীণ ঐতিহ্যের উজ্জ্বল উপস্থাপনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল: ভারত সরকারের পঞ্চায়েতি রাজ মন্ত্রক, ত্রিপুরা সরকারের গ্রামীণ উন্নয়ন (পঞ্চায়েত) বিভাগের সহযোগিতায়, ‘গ্রামীণ…

ByByReshmi Debnath Apr 28, 2026

কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত ধর্মনগর, ক্ষতিগ্রস্ত প্রায় ১৪০টি বাড়িঘর

 ধর্মনগর, ২৮ এপ্রিল: গত কয়েকদিন ধরে চলা কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমা। প্রবল…

ByByReshmi Debnath Apr 28, 2026

উত্তর জেলায় বেআইনি কার্যকলাপ বৃদ্ধির অভিযোগ, পুলিশ সুপারের কাছে সাংবাদিকদের ডেপুটেশন

আগরতলা, ২৮ এপ্রিল: উত্তর ত্রিপুরা জেলায় বেআইনি ও অসামাজিক কার্যকলাপ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে—এই অভিযোগ তুলে জেলা পুলিশ…

ByByReshmi Debnath Apr 28, 2026

কালবৈশাখীর তাণ্ডবে তছনছ বিউটি পার্লার, বিপাকে স্বাবলম্বী মহিলা, ঘটনা বামুটিয়ায়

আগরতলা, ২৮ এপ্রিল: মঙ্গলবার সকালে আকস্মিক কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ল বামুটিয়া ব্লকের পশ্চিম বামুটিয়া গ্রাম…

ByByReshmi Debnath Apr 28, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top