News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সকাল নয়টা পর্যন্ত পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ১৫.৯ শতাংশ এবং রামনগর উপনির্বাচনে ১২.২৮ শতাংশ ভোট পড়েছে
Image

সকাল নয়টা পর্যন্ত পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ১৫.৯ শতাংশ এবং রামনগর উপনির্বাচনে ১২.২৮ শতাংশ ভোট পড়েছে

আগরতলা, ১৯ এপ্রিল : ত্রিপুরায় ভোটগ্রহণ উৎসবের মেজাজে চলছে। সকাল নয়টা পর্যন্ত পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ১৫.৯ শতাংশ এবং রামনগর ১২.২৮ শতাংশ ভোট পড়েছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মানুষ ভোটাধিকার প্রয়োগ করছেন।

ত্রিপুরায় রেকর্ড সংখ্যক ভোটের হারের ইতিপূর্বেও নজির রয়েছে। দেশের মধ্যে ত্রিপুরা প্রথম সারির রাজ্যগুলির মধ্যে অন্যতম। সেক্ষেত্রে সকাল থেকেই বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন অস্বাভাবিক নয়। সকালে ভোট শুরু হওয়ার কয়েকটি ভোট কেন্দ্রে ইভিএম বিকলের খবর মিলেছিল। কিন্তু, কমিশনের তরফে তড়িঘড়ি ব্যবস্থা নেওয়ায় ভোটগ্রহণ প্রক্রিয়া স্বাভাবিক ভাবেই চলছে।

Releated Posts

ধর্মনগর কলেজে ‘গো-ব্যাক’ স্লোগান ঘিরে উত্তেজনা, ছাত্রনেতার বাবাকে মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৩ সেপ্টেম্বর: ত্রিপুরার ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজে বিজেপি নেত্রী বর্ণালী গোস্বামীর উপস্থিতিকে কেন্দ্র করে এবিভিপি-র…

ByByReshmi Debnath Sep 23, 2026

‘রাজ্যে নির্বাচনের পরিবেশ নেই, নির্বাচন কমিশন শাসক দলের পক্ষে কাজ করছে’—অভিযোগ আশিস সাহার

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরব হল প্রদেশ কংগ্রেস। বুধবার আগরতলায়…

ByByReshmi Debnath Sep 23, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, গণ্ডাছড়া, ২৩ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে গণ্ডাছড়ায় নির্বাচনী প্রচারে নামল সিপিআইএম। বুধবার সিপিআইএম গণ্ডাছড়া…

ByByReshmi Debnath Sep 23, 2026

ভিলেজ কাউন্সিলের নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে খোয়াই জেলার দুই ব্লক সফরে রাজ্য নির্বাচন কমিশনার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্টেম্বর: ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে রাজ্য…

ByByReshmi Debnath Sep 23, 2026
Scroll to Top