News Flash

  • Home
  • প্রধান খবর
  • শান্তিপুরে জগন্নাথ সরকারের গাড়িতে হামলার অভিযোগ
Image

শান্তিপুরে জগন্নাথ সরকারের গাড়িতে হামলার অভিযোগ

নদিয়া, ১৮ এপ্রিল (হি. স.) : নদিয়ার শান্তিপুরে গোবিন্দপুর এলাকার সাংসদ জগন্নাথ সরকারের গাড়ির উপর হামলার অভিযোগ। নিরাপত্তা রক্ষিদের সঙ্গে কিছু লোকজনের ধাক্কাধাক্কি হয় বলেও অভিযোগ।

জানা গিয়েছে জগন্নাথ সরকার বৃহস্পতিবার তাঁর নিজের ফিশারিতে যাচ্ছিলেন। সেই সময় তাঁর ওপর হামলা হয় বলে অভিযোগ। জগন্নাথ সরকারের অভিযোগ, কয়েকদিন ধরে তাঁর ফিশারিতে মাছ চুরি হচ্ছিল। সেটা খতিয়ে দেখতেই এদিন গিয়েছিলেন জগন্নাথ সরকার। কিছু লোকজন সেখানে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। নিরাপত্তা রক্ষীরা তাঁকে সরিয়ে নিয়ে যায়। এরপর তাঁর গাড়ির উপর আক্রমণ করা হয় বলে অভিযোগ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই পুরো ঘটনাকে ‘পরিকল্পিত ষড়যন্ত্র’ বলে দাবি করেন জগন্নাথ সরকার। তিনি বলেন, বুঝে সুঝে প্ল্যানমাফিক সব করা হচ্ছে। শান্তিপুর থানারও ভূমিকা আছে এ ক্ষেত্রে।

Releated Posts

ভারত-মোনাকো সম্পর্ক আগামী দিনে নতুন উচ্চতায় পৌঁছাবে: পীযূষ গয়াল

নিস/নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): ভারত ও মোনাকোর দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী বছরগুলিতে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন…

ByByNews Desk Jun 17, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির জেরার মুখে পিনারাই বিজয়নের কন্যা ভীণা বিজয়ন

কোচি, ১৭ জুন (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার কোচিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দফতরে হাজির…

ByByNews Desk Jun 17, 2026

টেলিগ্রাম বন্ধের আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত, কেন্দ্রকে আক্রমণ খাড়গের

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): নিট পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 16, 2026

জিটিএ-র কার্যকলাপে ব্যাপক দুর্নীতির তদন্ত হবে: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং পাহাড়ি এলাকার প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত স্বশাসিত সংস্থা গোরখাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-র…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top