News Flash

  • Home
  • দিনের খবর
  • ‘মিঠুন চক্রবর্তী গদ্দার’, ইসলামপুরের সভা থেকে আক্রমণ মমতার
Image

‘মিঠুন চক্রবর্তী গদ্দার’, ইসলামপুরের সভা থেকে আক্রমণ মমতার

ইসলামপুর, ১৮ এপ্রিল (হি. স.) : ‘মিঠুন চক্রবর্তী গদ্দার।’ বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরের ইসলামপুর স্টেডিয়াম গ্রাউন্ডের সভা মঞ্চ থেকে নাম ধরে মিঠুন চক্রবর্তীকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি আরও বলেন, ‘মিঠুন চক্রবর্তী বাংলার আর এক জন বড় গদ্দার। ওঁকে রাজ্যসভার প্রার্থী করেছিলাম। আরএসএস অফিসে গিয়ে মাথা নীচু করে দিয়ে এসেছিল। আপনাদের মনে পড়ে ওর ছেলেকে ধরার জন্য বিয়ের পিড়িতে হানা দিয়েছিল।সেই ভয়ে ‘গদ্দার’ রাতারাতি চলে গেল মুম্বাইতে আরএসএসের অফিসে। গিয়ে বলছে আমি বিজেপির সেবক আছি। যাদের আদর্শ নেই, জীবন যুদ্ধে লড়তে ভয় পায়, তাঁদের আমি মানুষ বলে মনে করি না।।’ প্রসঙ্গত উল্লেখ্য, বাংলা নববর্ষের দিন থেকে উত্তরবঙ্গে বিজেপির হয়ে প্রচার করেছেন মিঠুন। একাধিক রোড শোতে তাঁকে অংশ নিতেও দেখা গেছে।

Releated Posts

পরীক্ষার ফল নিয়ে বিক্ষোভ, পটনায় একেইউ-র সামনে পুলিশের সঙ্গে পড়ুয়াদের সংঘর্ষ

পটনা, ২৫ আগস্ট (আইএএনএস): পরীক্ষার ফলাফলে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ দেখানো পড়ুয়াদের সঙ্গে মঙ্গলবার পটনায় আর্যভট্ট নলেজ ইউনিভার্সিটির…

ByBySandeep Biswas Aug 25, 2026

এমএমডিআর সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে ভুবনেশ্বরে ইন্ডিয়া ব্লকের বিক্ষোভ

ভুবনেশ্বর, ২৫ আগস্ট (আইএএনএস): সদ্য পাস হওয়া খনি ও খনিজ (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) বা এমএমডিআর সংশোধনী আইন, ২০২৬…

ByBySandeep Biswas Aug 25, 2026

স্মার্টফোন-ল্যাপটপ নয়, রাজস্থান ভোটে ফিরছে চারপাই, কেটলি আর চিমটা

জয়পুর, ২৫ আগস্ট (আইএএনএস): স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল প্রচারের যুগে রাজস্থানের আসন্ন স্থানীয় নির্বাচন যেন নিয়ে আসছে…

ByByNews Desk Aug 25, 2026

টিআরই-৪ নিয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে বিহারের পড়ুয়াদের মিছিল, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

পটনা, ২৫ আগস্ট (আইএএনএস): বিপিএসসি টিআরই-৪ নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন এবং সরকারি নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতার দাবিতে মঙ্গলবার বিহারের পটনায়…

ByByNews Desk Aug 25, 2026
Scroll to Top