News Flash

  • Home
  • দিনের খবর
  • দেশ জুড়ে একটাই আওয়াজ, ফের একবার মোদী সরকার : যোগী আদিত্যনাথ
Image

দেশ জুড়ে একটাই আওয়াজ, ফের একবার মোদী সরকার : যোগী আদিত্যনাথ

মেরঠ, ১৮ এপ্রিল (হি.স.) : দেশ জুড়ে একটাই আওয়াজ, ফের একবার মোদী সরকার, এই মন্তব্য করেন যোগী আদিত্যনাথ। তিনি আরও বলেন, এবার বিজেপি ৪০০ আসন পার করবেই। যোগী বৃহস্পতিবার মেরঠ-হাপুর লোকসভা আসন থেকে বিজেপি প্রার্থী অরুণ গোভিলের সমর্থনে সিসাউলি গ্রামে একটি জনসভা করেন। সেখানেই তিনি একথা বলেন।

জনসভায় যোগী আদিত্যনাথ আরও বলেন, যাঁদের কাছে দেশের অগ্রাধিকার আছে তারাই শুধু দেশের মানুষদের কথা ভাবছে, আর যাদের কাছে পরিবার গুরুত্বপূর্ণ তাঁরা এই নির্বাচনে এসপি, বিএসপি, কংগ্রেসকে নিয়ে কথা বলছেন। যাদের কাছে আগে দেশের গুরুত্ব বেশি তাঁরা সবসময় বিজেপি প্রার্থীদের সমর্থন করে শক্তভাবে কাজ করে যাবে। তিনি আরও বলেন যখন অরুণ গোভিল মেরঠ থেকে প্রার্থী হলেন তখনই ৫০০ বছর পর অযোধ্যায় শ্রী রাম লালার প্রাণ প্রতিষ্ঠা হল। এসপি, বিএসপি এবং কংগ্রেস দলের লোকেরা কি অযোধ্যায় শ্রী রাম মন্দিরকে পবিত্র করতে পারবেন? সেজন্যই আমরা অরুণ গোভিলকে নির্বাচনে দাঁড় করিয়েছি।

Releated Posts

পাটনা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হলেন বিচারপতি সুধীর সিং

নয়াদিল্লি, ১০ জুলাই (আইএএনএস): কেন্দ্র সরকার পাটনা হাইকোর্টের বিচারপতি সুধীর সিংকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করেছে। বর্তমান…

ByByTaniya Chakraborty Jul 10, 2026

সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবির মামলা: অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ ১০ জনের বিরুদ্ধে নতুন পুলিশ অভিযোগ

কলকাতা, ১০ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে আয়োজিত…

ByByTaniya Chakraborty Jul 10, 2026

সঠিক সময়ে জম্মু ও কাশ্মীরের রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেবে কেন্দ্র: গিরিরাজ সিং

পাটনা, ১০ জুলাই (আইএএনএস): জম্মু ও কাশ্মীরকে উপযুক্ত সময়ে পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByTaniya Chakraborty Jul 10, 2026

ভারতের সৌর ছাদ কর্মসূচির জন্য অর্থায়নে অনুমোদন বিশ্বব্যাঙ্কের

নয়াদিল্লি, ১০ জুলাই (আইএএনএস): ভারতে সৌর ছাদ (রুফটপ সোলার) কর্মসূচিকে আরও গতিশীল করতে বড়সড় আর্থিক সহায়তার অনুমোদন দিয়েছে…

ByByTaniya Chakraborty Jul 10, 2026
Scroll to Top