News Flash

  • Home
  • দেশ
  • খুব অল্প সময়ের মধ্যে দেশ থেকে নকশালদের উৎখাত করব : স্বরাষ্ট্রমন্ত্রী
Image

খুব অল্প সময়ের মধ্যে দেশ থেকে নকশালদের উৎখাত করব : স্বরাষ্ট্রমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ এপ্রিল (হি.স.) : খুব অল্প সময়ের মধ্যে দেশ থেকে নকশালদের উৎখাত করব, বুধবার এই মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি এদিন ছত্তিশগড়ে নকশালদের বিরুদ্ধে সাফল্যকে কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকারের সাফল্য বলে বর্ণনা করেছেন। তিনি আস্থা প্রকাশ করেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে খুব অল্প সময়ের মধ্যে দেশ থেকে নকশালবাদকে নির্মূল করা হবে। মঙ্গলবার ছত্তিশগড়ের কাঙ্কের জেলার অন্তর্গত হাপাটোলা জঙ্গলে নকশালদের সঙ্গে সংঘর্ষে নিরাপত্তা বাহিনী একটি বড় সাফল্য পেয়েছে। পুরস্কৃত নকশাল কমান্ডার সহ ২৯ জন নকশাল নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্রও উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।

এই ঘটনাকে নিরাপত্তা বাহিনীর জন্য একটি বড় সাফল্য বলে বর্ণনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বুধবার দিল্লিতে একটি বিবৃতি দিয়েছেন। এই বিবৃতিতে তিনি বলেছেন যে মোদী সরকার দেশ থেকে নকশালবাদ এবং সন্ত্রাসবাদকে বিনাশ করার জন্য অবিরাম প্রচার চালাচ্ছে। ছত্তিশগড়ে বিজেপি সরকার গঠনের পর এই প্রচারে গতি এসেছে। নকশাল এলাকায় নিরাপত্তা বাহিনীর ক্যাম্প স্থাপন করা হচ্ছে। নকশালদের বিরুদ্ধে অভিযানে ছত্তিশগড় পুলিশও সাহায্য করছে বলেও তিনি এদিন উল্লেখ করেন।

Releated Posts

বিশ্বের উদ্ভাবন সহযোগী হতে চায় ভারত: পীযূষ গোয়াল

নিস/নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা আরও গভীর করে বিশ্বের উদ্ভাবন সহযোগী (ইনোভেশন পার্টনার) হিসেবে…

ByByNews Desk Jun 14, 2026

গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে মৃত্যু দুই এমবিবিএস পড়ুয়ার, ১৭ ঘণ্টা পর উদ্ধার দ্বিতীয় দেহ

গ্বালিয়র, ১৪ জুন (আইএএনএস): দীর্ঘ ১৭ ঘণ্টার উদ্ধার অভিযানের পর মধ্যপ্রদেশের গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে যাওয়া দ্বিতীয় এমবিবিএস…

ByByNews Desk Jun 14, 2026

দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিভ্রাট নিয়ে তামিলনাড়ু সরকারকে নিশানা ডিএমকের, অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি

চেন্নাই, ১৪ জুন (আইএএনএস): রাজ্যের বিভিন্ন প্রান্তে দীর্ঘ সময় ধরে চলা বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় তামিলনাড়ুর টিভিকে-নেতৃত্বাধীন সরকারকে তীব্র…

ByByNews Desk Jun 14, 2026

মূল অভিযুক্ত গ্রেপ্তারের পর উগ্রপন্থা-গুপ্তচরবৃত্তি চক্রের তদন্তে জোর মধ্যপ্রদেশ এটিএসের

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): কথিত উগ্রপন্থী কার্যকলাপ ও বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগের অভিযোগে তদন্ত আরও জোরদার করেছে মধ্যপ্রদেশের…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top