News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাজ্যপালের কোচবিহার সফরে বারণ নির্বাচন কমিশনের
Image

রাজ্যপালের কোচবিহার সফরে বারণ নির্বাচন কমিশনের

নয়াদিল্লি, ১৭ এপ্রিল (হি.স.) : ভোটের দিন রাজ্যপালকে কোচবিহার যেতে বারণ করল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সকালে কোচবিহারের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল সি ভি আনন্দ বোসের। তবে কমিশনের পক্ষ থেকে বুধবার দুপুরে যে চিঠি দেওয়া হয়েছে রাজ্যপালকে, তাতে সাফ জানান হয়েছে, নির্বাচনের দিন রাজ্যের রাজ্যপাল যদি নির্বাচনক্ষেত্রে থাকেন, তবে তা আদর্শ আচরণ বিধি ভঙ্গ করবে। এই চিঠির পর রাজ্যপালের কোচবিহার সফর স্থগিত হয়ে গেল বলেই মনে করা হচ্ছে।

আগামী ১৯ এপ্রিল রাজ্যে প্রথম দফায় আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে নির্বাচন। এই তিন কেন্দ্রের মধ্যে সবথেকে বেশি নজরে রয়েছে কোচবিহার। অন্যদিকে, এর আগেই রাজ্যপাল সি ভি আনন্দ বোস বলেছিলেন ‘ভোটের প্রথম দিন থেকে রাস্তায় থাকব। লোকসভার ভোটের প্রতিটি পর্বে সবাই ঘুম থেকে ওঠার আগে, সকাল ৬টা থেকে আমি রাস্তায় থাকব।’ একুশের বিধানসভা নির্বাচনে শীতলকুচির ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা রাজ্যকে। এরপর একাধিকবার কোচবিহার সাক্ষী থেকেছে রাজনৈতিক হিংসার। তাই এবারের লোকসভা ভোটের দিন কোচবিহারের বাস্তব চিত্র কেমন থাকছে, তা দেখতেই সেখানে যেতেন রাজ্যপাল। তবে বুধবার বিকেলে কমিশনের চিঠির পর তাঁর সেই উদ্যোগ অনিশ্চিত হয়ে পড়ল।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top