News Flash

  • Home
  • খেলা
  • অপরাজেয় গ্রুপ চ্যাম্পিয়ন এডি নগরপ্লে সেন্টার সেমিফাইনালে খেলবে
Image

অপরাজেয় গ্রুপ চ্যাম্পিয়ন এডি নগরপ্লে সেন্টার সেমিফাইনালে খেলবে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রত্যাশিত জয় পেয়েছে এডি নগর প্লে সেন্টার।‌ হারিয়েছে নিউ প্লে সেন্টারকে নয় উইকেটের ব্যবধানে। এই বড় জয়ের সুবাদে এডি নগর প্লে সেন্টার অপরাজেয় গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে খেলবে। যদিও মঙ্গলবারের ম্যাচ বাকি থাকতেই এডি নগর প্লে সেন্টার সেমিফাইনালে খেলা নিশ্চিত করে নিয়েছিল। বামুটিয়ার তালতলা স্কুল গ্রাউন্ডে মঙ্গলবার সকালে ম্যাচ শুরুতে টস জিতে নিউ প্লে সেন্টার প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ১৮.৪ ওভার খেলে ৫১ রানে ইনিংস শেষ করতে বাধ্য হয়। প্রিয়াঙ্কা, হিরা মনি ও মিনতিদের বোলিং দাপটে নিউ প্লে সেন্টার এর ব্যাটার্সরা রান সংগ্রহে সক্ষম হয়নি। ক্রিস্টিনা রীমা সর্বাধিক ২২ রান পেয়েছিল। প্রিয়াঙ্কা আচার্য ১২ রানে তিনটি উইকেট তুলে নিয়ে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব পেয়েছে। ‌ এছাড়া হিরা মনি গৌড় ১৮ রানে তিনটি এবং মিনতি বিশ্বাস কোনও রান না দিয়ে দুইটি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে এডি নগর প্লে সেন্টার ৮.১ ওভার খেলে এক উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয়। ‌ অধিনায়ক মৌটুসী দে-র ২৯ রানে এবং এঞ্জেল পাল ১৮ রানে অপরাজিত থেকে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছায়।‌

Releated Posts

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top