ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রত্যাশিত জয় পেয়েছে এডি নগর প্লে সেন্টার। হারিয়েছে নিউ প্লে সেন্টারকে নয় উইকেটের ব্যবধানে। এই বড় জয়ের সুবাদে এডি নগর প্লে সেন্টার অপরাজেয় গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে খেলবে। যদিও মঙ্গলবারের ম্যাচ বাকি থাকতেই এডি নগর প্লে সেন্টার সেমিফাইনালে খেলা নিশ্চিত করে নিয়েছিল। বামুটিয়ার তালতলা স্কুল গ্রাউন্ডে মঙ্গলবার সকালে ম্যাচ শুরুতে টস জিতে নিউ প্লে সেন্টার প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ১৮.৪ ওভার খেলে ৫১ রানে ইনিংস শেষ করতে বাধ্য হয়। প্রিয়াঙ্কা, হিরা মনি ও মিনতিদের বোলিং দাপটে নিউ প্লে সেন্টার এর ব্যাটার্সরা রান সংগ্রহে সক্ষম হয়নি। ক্রিস্টিনা রীমা সর্বাধিক ২২ রান পেয়েছিল। প্রিয়াঙ্কা আচার্য ১২ রানে তিনটি উইকেট তুলে নিয়ে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব পেয়েছে। এছাড়া হিরা মনি গৌড় ১৮ রানে তিনটি এবং মিনতি বিশ্বাস কোনও রান না দিয়ে দুইটি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে এডি নগর প্লে সেন্টার ৮.১ ওভার খেলে এক উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয়। অধিনায়ক মৌটুসী দে-র ২৯ রানে এবং এঞ্জেল পাল ১৮ রানে অপরাজিত থেকে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছায়।

অপরাজেয় গ্রুপ চ্যাম্পিয়ন এডি নগরপ্লে সেন্টার সেমিফাইনালে খেলবে
Releated Posts
ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করবে কেন্দ্র, আসছে মোটরস্পোর্টস নীতি: মনসুখ মাণ্ডব্য
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারতে ফর্মুলা ওয়ানের প্রত্যাবর্তন এবং মোটরস্পোর্টসের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় যুবকল্যাণ…
ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি
ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…
মন্ধানা-শেফালির সামনে কঠিন পরীক্ষা, দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণই বড় চ্যালেঞ্জ: শিখা পাণ্ডে
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ওপেনিং…
ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি
মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…


















