News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সহপাঠীর সঙ্গে প্রেম, ছাত্রীর ভাইয়ের মারে মৃত্যু ছাত্রের, থানায় মামলা
Image

সহপাঠীর সঙ্গে প্রেম, ছাত্রীর ভাইয়ের মারে মৃত্যু ছাত্রের, থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল:
সহপাঠীর পরিবারের হাতে আক্রান্ত ছাত্রের মৃত্যু হল জিবি হাসপাতালে। ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন ছাত্রের পরিবারের সদস্যরা। মৃত ছাত্রের নাম সাগর জিৎ দাস, বাড়ি জিরানিয়া বিদ্যাসাগর চৌমুহনী এলাকায়। দুই সহপাঠীর মধ্যে প্রেমের সম্পর্কের জেরে এই ঘটনা।

ঘটনার বিবরণে প্রকার সাগর জিৎ দাস তারই এক সহপাঠীর সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিল। এই খবর জানতে পেরে ছাত্রীর ভাই সুরজিৎ দেবনাথ, পিতা গোপাল দেবনাথ সাগরজিৎ কে বেধড়ক মারধর করেছে। এতে সাগর জিৎ এর মাথায় গুরুতর আঘাত লাগে। তাকে আশঙ্কা জনক অবস্থায় জিবিপি হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার বিকেলে মৃত্যু হয় তার। ঘটনায় ওই ছাত্রীর ভাই এর বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন মৃত ছাত্রের পরিবারের সদস্যরা।

Releated Posts

চাকমাঘাটে জনসংযোগ কর্মসূচিতে মন্ত্রী বিকাশ দেববর্মা, সরাসরি শুনলেন গ্রামবাসীদের সমস্যা

আগরতলা, ২০ জুন: গ্রামের মানুষের দোরগোড়ায় পৌঁছে তাঁদের অভাব-অভিযোগ ও দৈনন্দিন সমস্যার কথা সরাসরি জানতে শনিবার দিনভর চাকমাঘাট…

ByByNews Desk Jun 20, 2026

নিট পরীক্ষা: সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা গ্রহণের জন্য কিছু বিধিনিষেধ আরোপ

আগরতলা, ২০ জুন : আগামী ২১ জুন, ২০২৬ পশ্চিম ত্রিপুরা জেলার ৯টি পরীক্ষা কেন্দ্রে নিট (ন্যাশনাল এলিজিবিলিটি কাম…

ByByNews Desk Jun 20, 2026

বিলোনিয়ায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ ছাত্র সংসদের উদ্যোগে রক্তদান শিবির, স্বেচ্ছায় রক্তদান ৪১ জনের

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২১ জুন: “রক্তদান জীবনদান” এই বার্তাকে সামনে রেখে বিলোনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজের ছাত্র সংসদের উদ্যোগে শনিবার এক…

ByByNews Desk Jun 20, 2026

সাব্রুম রেলস্টেশনগামী যাত্রীদের দুর্ভোগ, আলো ও নিরাপত্তার দাবিতে সরব স্থানীয়রা

আগরতলা, ২০ জুন: সাব্রুম রেলস্টেশনে যাতায়াতকারী নিত্যযাত্রী ও যানবাহন চালকদের দীর্ঘদিনের ভোগান্তিকে কেন্দ্র করে ক্ষোভ বাড়ছে স্থানীয় মহলে।…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top