News Flash

  • Home
  • প্রধান খবর
  • কাশ্মীরের যুবসমাজের হাতে অস্ত্র নয়, এখন ল্যাপটপ রয়েছে : অমিত শাহ
Image

কাশ্মীরের যুবসমাজের হাতে অস্ত্র নয়, এখন ল্যাপটপ রয়েছে : অমিত শাহ

জম্মু, ১৬ এপ্রিল (হি.স.): জম্মুতে বিরাট এক জনসভা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। এই জনসভা থেকে তিনি জোর দিয়ে বলেছেন, কাশ্মীরের যুবসমাজের হাতে অস্ত্র নয়, এখন ল্যাপটপ রয়েছে। মঙ্গলবার জম্মুর পালৌরার নির্বাচনী জনসভায় অমিত শাহ বলেছেন, “শ্যামা প্রসাদ জি স্লোগান দিয়েছিলেন, ‘এক দেশে দুই আইন, দুই প্রধান, দুই চিহ্ন চলবে না’। এখন জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করা হয়েছে। সমগ্র দেশের মতো এখানেও আমাদের তেরঙা আকাশ ছুঁয়েছে গর্বের সঙ্গে।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গত ১০ বছরে সবচেয়ে বেশি লাভবান হয়েছে জম্মু ও কাশ্মীর। একটা সময় ছিল যখন এমন সমাবেশ কল্পনাও করা যেত না। পাথর নিক্ষেপ, গুলিবর্ষণ, বোমা বিস্ফোরণ, পাকিস্তান থেকে হরতাল ঘোষণা করা হত এবং ৩৭০ ধারার ছায়া গোটা জম্মু ও কাশ্মীরের উপর পড়েছিল। এখন ৩৭০ অনুচ্ছেদ বিলুপ্ত করা হয়েছে, সন্ত্রাসবাদ শেষ নিঃশ্বাস নিচ্ছে এবং যারা পাথর ছুঁড়ছিল তাঁদের হাতে ল্যাপটপ রয়েছে।”

পিডিপি ও ন্যাশনাল কনফারেন্স-কে আক্রমণ করে অমিত শাহ বলেছেন, “এখন পাকিস্তানের স্লোগান দেওয়ার সাহস কারও নেই, এখানে শুধু ভারত মাতা কি জয় হচ্ছে। আমাদের নেতা শ্রী নরেন্দ্র মোদী জম্মু ও কাশ্মীরে এই পরিবর্তন করেছেন। মেহবুবা জি বলতেন, ৩৭০ ধারা তুলে নিলে তেরঙাকে কাঁধ দেওয়ার মতো কেউ থাকবে না। মেহবুবা জি, আপনি আর আমি চলে যাবো কিন্তু তেরঙ্গা অমর, অমর… চিরকাল থাকবে।”

Releated Posts

‘শাহের প্ররোচনায় ভোটার ছাঁটাই’: এসআইআর নিয়ে কংগ্রেসের অভিযোগ

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): চলমান ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন-এর মাধ্যমে বড় সংখ্যায় ভোটারের নাম বাদ…

ByByNews Desk Sep 20, 2026

‘কংগ্রেস এখন কমেডিয়ান ও জোকারদের দলে পরিণত হয়েছে’: কিরেন রিজিজুর কটাক্ষ

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের ইন্দোরে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির…

ByByNews Desk Sep 20, 2026

৭-৮ শতাংশ প্রবৃদ্ধি ধরে রাখতে মোট দেশীয় সঞ্চয়ের হার ৩৮-৪০ শতাংশে উন্নীত করা প্রয়োজন: এন কে সিং

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে প্রয়োজনীয় ৭-৮ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে ভারতের মোট দেশীয় সঞ্চয়ের…

ByByNews Desk Sep 20, 2026

মধ্যপ্রদেশে শিক্ষা ব্যবস্থা ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে সরব রাহুল গান্ধী

ইন্দোর, ১৯ সেপ্টেম্বর(আইএএনএস) : শিক্ষা ব্যবস্থা, পরীক্ষা পদ্ধতি এবং যুব সমাজকে ঘিরে কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করলেন লোকসভার…

ByBySandeep Biswas Sep 19, 2026
Scroll to Top